London BD TV
ads
সারা বাংলাদেশ

বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে

ডেস্ক রিপোর্ট
বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে বাবু রাঢ়ী (২৫) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মেহেন্দীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাবু রাঢ়ী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তবে তাঁর কোনো পদ-পদবি ছিল না।

নিহত ছাত্রলীগ কর্মীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল বাবু রাঢ়ীর। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে এ বিরোধের জেরে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে স্থানীয় বজলু বয়াতী, জাহাঙ্গীর মাল, শহীদ পোদ্দার, নয়ন পোদ্দারসহ ৮ থেকে ৯ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ।

স্বজনদের দাবি, হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে বাবুর মাথা ফাটিয়ে দেয় এবং হাত-পা ভেঙে ফেলে। প্রতিবেশী এক নারীর মাধ্যমে খবর পেয়ে নিহত বাবুর বাবা দুলাল রাঢ়ী ঘটনাস্থল থেকে ছেলেকে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে প্রথমে তাঁকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঢাকা মেডিকেলে পৌঁছানোর পর ভোর চারটার দিকে চিকিৎসা শুরুর আগেই তাঁর মৃত্যু হয়।

নিহত বাবুর বাবা দুলাল রাঢ়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে ৮-৯ জন মিলে নির্মমভাবে পিটিয়েছে। মাথা ফাটিয়ে দিয়েছে, হাত-পা ভেঙে দিয়েছে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। এইচএসসি পাস করেছিল।’

নিহত বাবুর চাচা খোরশেদ রাঢ়ী বলেন, ‘নিজের জমিতে দোকানঘর তুলতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। প্রায় এক মাস আগেও বাবুকে মারধর করা হয়েছিল। এবার তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

নিহত বাবু রাঢ়ী ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন উল্লেখ করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মেহেন্দীগঞ্জ উপজেলা সভাপতি নীরব ব্যাপারী বলেন, ‘বাবু আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। তবে সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকায় তাঁকে কোনো পদে অধিষ্ঠিত করা যায়নি। তাঁকে কারা, কীভাবে হত্যা করেছে, পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে বলে আমরা মনে করি। আমরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই উল্লেখ করে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন দীপেন বলেন, ‘আমরা যত দূর শুনেছি, জমি নিয়ে স্থানীয় দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে।’

হত্যাকাণ্ডকে ঘিরে সাদেকপুরসহ আশপাশের এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর ভাষ্য, বাবু রাঢ়ী ছিলেন শান্ত স্বভাবের এবং সবার সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলতেন। সামান্য বিরোধের জেরে একজন তরুণকে পিটিয়ে হত্যা করা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। তাঁরা দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল

সারা বাংলাদেশ

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল
বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সারা বাংলাদেশ

বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১

সারা বাংলাদেশ

সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১
বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে

সারা বাংলাদেশ

বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে
বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 

সারা বাংলাদেশ

বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

সারা বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়া

রাজনীতি

শাহজালাল (রহ.) মাজারের দান-অনুদান: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন

জাতীয়

নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতা রোধে সতর্ক থাকার আহ্বান

রাজনীতি

নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতা রোধে সতর্ক থাকার আহ্বান
জনসাধারণের চলাচলের সুবিধার্থে জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 

সারা বাংলাদেশ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 
মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ আটক-৩

সারা বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ আটক-৩
জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

সারা বাংলাদেশ

জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন
কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক -  রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সারা বাংলাদেশ

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সারা বাংলাদেশ

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।
কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক -  রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সারা বাংলাদেশ

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

২ কোটি ৭০ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ: পটুয়াখালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক মহাসড়কের পাশে পশুর হাট ও লক্কর ঝক্কর বাস চলবে না : পটুয়াখালীর ডিসি

কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের গুরিয়ারুপ গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক নৈশ উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী