London BD TV
ads
সারা বাংলাদেশ

বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 

মো: গোলাম কিবরিয়া
বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 

রাজশাহীর বাগমারা উপজেলায় পুকুর ইজারার টাকা ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলির অভিযোগ উঠেছে। আহত আবদুল মতিন (৪৮) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবদুল মতিন উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্বাস আলীর ছেলে এবং হামিরকুৎসা বাজারের একজন ব্যবসায়ী। রাজশাহীর বাগমারা  উপজেলার চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদপাড়া গ্রামের ওসমান আলী ও তাঁর ভাতিজা আবদুল মতিনের মধ্যে একটি পুকুরের ইজারার অর্থ ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে হামিরকুৎসা বাজারে আবদুল মতিনের দোকানে ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওসমান আলী ও তাঁর ছেলে আবদুল খলিলকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে তারা জামিনে মুক্তি পান।

এরপর  আবদুল মতিনকে প্রধান আসামি করে পাল্টা একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করলেও আবদুল মতিন পালিয়ে যান। স্বজনদের দাবি, পুলিশ চলে যাওয়ার পর রাত ১১টার দিকে তিনি বাড়িতে ফিরলে প্রতিপক্ষের লোকজন তাকে ধরতে বাড়িতে আসে। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে প্রায় এক কিলোমিটার দূরে উদপাড়া এলাকায় তাকে ধরে ফেলা হয়।

আহতের স্বজনদের অভিযোগ, এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে তিনি মাটিতে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আহত ব্যবসায়ীর শ্যালক লিটন হোসেন দাবি করেন, প্রতিপক্ষের হামলায় তার ভগ্নিপতি গুলিবিদ্ধ হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবদুল খলিল বলেন, ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মারামারির ঘটনা সম্পর্কে শুনেছেন, তবে গুলি বা হামলার বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল

সারা বাংলাদেশ

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল
বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সারা বাংলাদেশ

বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১

সারা বাংলাদেশ

সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১
বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে

সারা বাংলাদেশ

বরিশালে পিটিয়ে হত্যা করা হলো ছাত্রলীগ কর্মীকে
বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 

সারা বাংলাদেশ

বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ 
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত

সারা বাংলাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভিক্ষুক নিহত
ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়া

রাজনীতি

শাহজালাল (রহ.) মাজারের দান-অনুদান: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন

জাতীয়

নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতা রোধে সতর্ক থাকার আহ্বান

রাজনীতি

নিষিদ্ধ গোষ্ঠীর অপতৎপরতা রোধে সতর্ক থাকার আহ্বান
জনসাধারণের চলাচলের সুবিধার্থে জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 

সারা বাংলাদেশ

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি 
মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ আটক-৩

সারা বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ আটক-৩
জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

সারা বাংলাদেশ

জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন
কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক -  রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সারা বাংলাদেশ

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সারা বাংলাদেশ

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।
কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক -  রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সারা বাংলাদেশ

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

২ কোটি ৭০ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ: পটুয়াখালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক মহাসড়কের পাশে পশুর হাট ও লক্কর ঝক্কর বাস চলবে না : পটুয়াখালীর ডিসি

কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের গুরিয়ারুপ গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক নৈশ উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী