মাদারীপুরের কালকিনিতে দুই কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২১ জুন, ২০২৬) আটককৃত আসামিদের মাদারীপুর সদর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। রায়পুর ভাটবালি এলাকার মোঃ রেজাউল রারির (সাবেক মেম্বার) ছেলে মোঃ সাইমুন ইসলাম (২১), আঃ কাইয়ুম সরদারের ছেলে সাঈদ সরদার (২৩) এবং স্নানঘাটা এলাকার হোসেন তালুকদারের ছেলে পারভেজ তালুকদার (৩২)। তারা সবাই কালকিনি থানার বাসিন্দা। এই ঘটনায় কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। (এফআইআর নং-২১, জি আর নং-১০৪, তারিখ: ২১ জুন, ২০২৬)। অভিযান ও আসামিদের আদালতে প্রেরণের সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল নং/৫৬১ মাসুম, কনস্টেবল নং/৫৭৭ হাসান এবং কনস্টেবল নং/৩১৫ মশিউর। মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এসআই (নিঃ) প্রবীর কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আটককৃতদের রেগুলেশন-৩৩০ ও ৩৩২ ধারা মোতাবেক চালান ফরমের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া মেনে মাদারীপুর সদর কোর্টে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মোঃ ইসতিয়াক