London BD TV
ads
সারা বাংলাদেশ

২৪ ঘণ্টায় ২২ ঘণ্টা লোডশেডিং, অন্ধকারে আলফাডাঙ্গা; বিপর্যস্ত জনজীবন

মোঃতারিকুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি:
২৪ ঘণ্টায় ২২ ঘণ্টা লোডশেডিং, অন্ধকারে আলফাডাঙ্গা; বিপর্যস্ত জনজীবন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। দিন-রাত মিলিয়ে ২০ থেকে ৩০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। প্রতিবার বিদ্যুৎ এলেও তা মাত্র ৫ থেকে ১০ মিনিট স্থায়ী হচ্ছে। এতে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের দাবি, চলতি গ্রীষ্ম মৌসুমের শুরু থেকেই বিদ্যুৎ সংকট চলছে। মাঝখানে কয়েকদিন বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গত প্রায় এক মাস ধরে আবারও তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা জোনাল অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে আলফাডাঙ্গা সাব-স্টেশনে বিদ্যুতের চাহিদা ৫ দশমিক ৬৫ মেগাওয়াট, অথচ জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হচ্ছে মাত্র ৩ দশমিক ৩২ মেগাওয়াট। ফলে প্রায় ২ দশমিক ৩৩ মেগাওয়াট, অর্থাৎ ৪১ শতাংশ ঘাটতি নিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত চাহিদা সরকারি হিসাবের চেয়েও বেশি।

আসন্ন এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছেন। ব্যাটারিচালিত যানবাহন চার্জ দিতে না পারায় চালকদের আয়-রোজগার বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেচযন্ত্র চালাতে না পেরে কৃষকেরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় উদ্বেগে দিন কাটাচ্ছেন।

বানা ইউনিয়নের রুদ্র বানা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী নাঈম মোল্যা বলেন, "বিদ্যুৎ আসে ১০ মিনিটের জন্য, তারপর আবার চলে যায়। রাত-দিন মিলিয়ে দুই ঘণ্টাও থাকে না। এই গরমে আলো ছাড়া কীভাবে পড়াশোনা করব? অনলাইনে কোনো কাজও করা যাচ্ছে না।"

বুড়াইচ ইউনিয়নের ভ্যানচালক নান্নু শেখ বলেন, "কারেন্ট না থাকায় ভ্যান চার্জ দিতে পারি না। আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। আগে এমন অবস্থা ছিল না। নতুন সরকার দ্রুত একটা ব্যবস্থা নিক।"

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সার-কীটনাশক ব্যবসায়ী আসিফ ইকবাল হাসমত বলেন, "ঢাকায় এক মিনিটের জন্যও বিদ্যুৎ যায় না, অথচ এখানে বিদ্যুৎই থাকে না। এলে ১০ মিনিট পর আবার চলে যায়। অন্তত নির্দিষ্ট সময়সূচি থাকলে মানুষ প্রস্তুতি নিতে পারত। সরকার বলছে বিদ্যুতের ঘাটতি নেই, তাহলে আলফাডাঙ্গার মানুষ কেন এমন ভোগান্তিতে?"

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে ওয়ার্ডে অবস্থান করাই কষ্টকর হয়ে উঠেছে। শ্বাসকষ্টের রোগীদের নেবুলাইজার ও অক্সিজেন সেবা ব্যাহত হচ্ছে। অনেক সময় ইসিজি, এক্স-রে ও আলট্রাসনোগ্রাম পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধের কার্যকারিতা নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘরে সংরক্ষিত মাছ-মাংস নষ্ট হচ্ছে। বিভিন্ন দোকানে আইসক্রিমসহ হিমায়িত খাদ্যপণ্য নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এদিকে চলমান ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো চলাকালেও আলফাডাঙ্গাজুড়ে একইভাবে লোডশেডিং অব্যাহত থাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, রাতভর খেলা দেখার জন্য হাজারো দর্শক টেলিভিশন ও ইন্টারনেটের ওপর নির্ভরশীল থাকলেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে তারা ম্যাচ উপভোগ করতে পারছেন না। এতে বিভিন্ন এলাকায় ক্ষোভ বাড়ছে। কয়েকজন বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী  জেনারেল ম্যানেজার (এজিএম) আশিষ কুমার  রায় বলেন, "আমি এখানে যোগদানের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নড়াইল থেকে আমাদের শুকুরহাটা সাব-স্টেশনে ৩৩ কেভি লাইন সংযোগের অফিসিয়াল অনুমোদন এনেছি। ইতোমধ্যে টেন্ডারও সম্পন্ন হয়েছে। ঠিকাদার যত দ্রুত সম্ভব কাজ শুরু করতে পারে, সে বিষয়ে আমরা তাগিদ দেব। এটি বাস্তবায়িত হলে আলফাডাঙ্গাসহ আশপাশের এলাকার বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে। তবে বর্তমান বিদ্যুৎ বরাদ্দ চাহিদার তুলনায় এখনও অপর্যাপ্ত। চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানো প্রয়োজন।"

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এস এম নাসির উদ্দিন বলেন, "জাতীয় গ্রিড থেকেই চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। আলফাডাঙ্গায় দিনে ৭ থেকে ৮ মেগাওয়াট এবং রাতে ৭ থেকে ১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৩ মেগাওয়াটের মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৃষ্টিপাত হলে বিদ্যুতের চাহিদা কিছুটা কমবে, ফলে লোডশেডিংও কমতে পারে। এছাড়া আগামী দুই-এক দিনের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আমরা আশাবাদী।"

টানা লোডশেডিংয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

সর্বশেষ

২৪ ঘণ্টায় ২২ ঘণ্টা লোডশেডিং, অন্ধকারে আলফাডাঙ্গা; বিপর্যস্ত জনজীবন

সারা বাংলাদেশ

২৪ ঘণ্টায় ২২ ঘণ্টা লোডশেডিং, অন্ধকারে আলফাডাঙ্গা; বিপর্যস্ত জনজীবন
সিরাজগঞ্জে গভীর রাতে নারীর ঘরে আটক ইমাম, সমঝোতার পর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

সারা বাংলাদেশ

সিরাজগঞ্জে গভীর রাতে নারীর ঘরে আটক ইমাম, সমঝোতার পর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে
রামপুরা হত্যা মামলার রায়: তিন পুলিশের ফাঁসি, একজনের যাবজ্জীব

জাতীয়

ফুলবাড়িয়া নগর প্লাজা-২  মার্কেটঃ  জামায়াত নেতা সুমন গংদের দখলে

সারা বাংলাদেশ

ফুলবাড়িয়া নগর প্লাজা-২  মার্কেটঃ  জামায়াত নেতা সুমন গংদের দখলে
ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যা, নোয়াখালীর বাড়িতে মাতম

প্রবাস

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদের আগে কারখানার সামনে হট্টগোল, লাঠিপেটার অভিযোগ

সারা বাংলাদেশ

শ্রীপুরে শ্রমিকের মৃত্যু: মিলাদের আগে কারখানার সামনে হট্টগোল, লাঠিপেটার অভিযোগ
মালয়েশিয়া–চীন সফরের সাফল্যে প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ, কী বললেন দুই মন্ত্রী ও বিরোধী নেতা

রাজনীতি

খালপাড়ে সবুজের ছোঁয়া: কালকিনিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

শুভেচ্ছা

যুক্তরাজ্যে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নতুন ও প্রবীণ নেতৃত্বের মিলনমেলায় মুখর সমাবেশ

কারি শিল্প বাঁচাতে বিসিএর পার্লামেন্টে বৈঠক: সংকট মোকাবেলায় এমপিদের কাছে পাঁচ দফা দাবি

আন্তর্জাতিক

কারি শিল্প বাঁচাতে বিসিএর পার্লামেন্টে বৈঠক: সংকট মোকাবেলায় এমপিদের কাছে পাঁচ দফা দাবি
 কালকিনি পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী মামুন শিকদার, নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

বাংলাদেশ চীনের সঙ্গে আরো গভীর শিল্প ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী : প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল

সারা বাংলাদেশ

পবিত্র আশুরা উপলক্ষে কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফে জিকির ও দোয়া মাহফিল আগামীকাল
বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

সারা বাংলাদেশ

বাঞ্ছারামপুরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১

সারা বাংলাদেশ

সিএনজিতে অভিনব কায়দায় বিদেশী মাদক পাচারকালে নেত্রকোণায় ৩৬ বোতল মদসহ আটক ১

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

২ কোটি ৭০ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ: পটুয়াখালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক মহাসড়কের পাশে পশুর হাট ও লক্কর ঝক্কর বাস চলবে না : পটুয়াখালীর ডিসি

কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের গুরিয়ারুপ গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক নৈশ উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী