London BD TV
ads
জাতীয়

সংবাদ প্রকাশের পর কসবায় সরকারি হাসপাতালের নার্স সাময়িক বরখাস্ত, কৈফিয়ত তলব

মোঃ বিল্লাল সরকার - জেলা প্রতিনিধি
সংবাদ প্রকাশের পর কসবায় সরকারি হাসপাতালের নার্স সাময়িক বরখাস্ত, কৈফিয়ত তলব
কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়ার পর অর্থ দাবির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নার্সকে কৈফিয়ত তলব করেছে কর্তৃপক্ষ।

কসবা থেকে (ব্রাহ্মণবাড়িয়া জেলা) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শিশুকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার পর অর্থ দাবির অভিযোগে এক নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার কাছে লিখিত কৈফিয়ত তলব করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়।

শুক্রবার (৫ জুন) রাতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশারাবাড়ি এলাকার দুই শিশু—আব্দুল্লাহ (৪) ও খাদিজা (৩)—বিড়ালের কামড়ে আহত হলে তাদের চাচা সাব্বির আহমেদ শুক্রবার রাতে চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রয়োগের দায়িত্বে থাকা নার্স মোর্শেদা আক্তার দুই শিশুর জন্য মোট ২০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা সরকারি নিয়ম অনুযায়ী প্রদানযোগ্য চিকিৎসাসেবার বিপরীতে অর্থ দিতে অস্বীকৃতি জানালে নার্স তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রোগীদের আটকে রাখার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তারা। এতে হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

শিশু দুটির চাচা সাব্বির আহমেদ বলেন, “ভাতিজা ও ভাতিজিকে বিড়াল কামড় দেওয়ার পর রাতে হাসপাতালে নিয়ে যাই। প্রথমে টিকা দিতে কিছুটা অনীহা দেখা গেলেও পরে অনুরোধ করায় টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর নার্স টাকা দাবি করেন। আমরা টাকা দিতে রাজি না হলে তিনি বিভিন্ন ধরনের কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমি এখান থেকে চলে যাব, স্যারকে বলেন আমাকে বদলি করে দিতে।’”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার মান ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে অর্থ দাবি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে এমন আচরণ সাধারণ মানুষের আস্থাকে ক্ষুণ্ন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত নার্স রোগীর স্বজনদের উদ্দেশে বলছেন, “১০০ টাকা কি আপনার জন্য বেশি হয়ে যায়? আপনি দেন দেন বলছেন, আমি তো ভাবছি আপনি টাকা দেবেন। কিন্তু কেন আপনি টাকা দিচ্ছেন না?” ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে অভিযুক্ত নার্স মোর্শেদা আক্তারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, “সরকারি হাসপাতালে রোগীর কাছ থেকে কোনো ধরনের অর্থ গ্রহণের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং লিখিতভাবে কৈফিয়ত তলব করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম বা অসদাচরণের কোনো সুযোগ নেই। রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট রয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। তাদের মতে, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বজায় রাখতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

সর্বশেষ

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন পটুয়াখালীর ডিসি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা

লাইফস্টাইল

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা
কসবায় ধারালো অস্ত্রের হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান

কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ

সারা বাংলাদেশ

দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন

মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 

জাতীয়

মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 
আওয়ামী লীগের ভয়, নাকি নিরাপত্তার?? কেন গোপালগঞ্জে বাদ এনসিপির ‘জুলাই পদযাত্রা’

রাজনীতি

ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির মামলা: লুঙ্গি পরা ব্যক্তির ‘প্যান্টের পকেট’ থেকে মাদক উদ্ধারের দাবি

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত

সারা বাংলাদেশ

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

সারা বাংলাদেশ

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
শেখ হেলাল ও শেখ জুয়েলের অবস্থানের দাবি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

মানবতাবিরোধী অপরাধ সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি গুম মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

জাতীয়

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

জাতীয়

সংবাদ প্রকাশের পর কসবায় সরকারি হাসপাতালের নার্স সাময়িক বরখাস্ত, কৈফিয়ত তলব
সংবাদ প্রকাশের পর কসবায় সরকারি হাসপাতালের নার্স সাময়িক বরখাস্ত, কৈফিয়ত তলব

জাতীয়

কসবা রেলওয়ে স্টেশনে বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রান হারালো যুবক

দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের যেন ভর্তুকি দেয়া হয় : ডেপুটি স্পিকার

৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

উজ্জ্বল নেতৃত্বে এএসপি মামমুদা শারমীন
উজ্জ্বল নেতৃত্বে এএসপি মামমুদা শারমীন

জাতীয়

শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, সামাজিক সুরক্ষা বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের বৈঠক

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ

স্থিতিশীল সংসদ ও সরকার নিশ্চিত করতে সরকারি দল–বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পরিকল্পনায় গলদ, ১০ হাজার কোটি টাকা খরচা, বারবার ডুবছে চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ঠেকাতে রাতভর বিজিবির সতর্কতামূলক মাইকিং

গাজীপুরে ৫ খুন: স্ত্রী-সন্তানদের নির্মমভাবে হত্যার পর নিজেই ফোন করে স্বজনদের জানায় ফুরকান

পল্লবীতে নৃশংসভাবে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার