London BD TV
ads
সারা বাংলাদেশ

পৌরসভায় ‘মহাজালিয়াতি’: ভূয়া এনআইডি ও সার্টিফিকেটে চাকরি বাগালেন আবদুর রহিম !

মুহাম্মাদ রাকিব , পটুয়াখালী
পৌরসভায় ‘মহাজালিয়াতি’: ভূয়া এনআইডি ও সার্টিফিকেটে চাকরি বাগালেন আবদুর রহিম !

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং অষ্টম শ্রেণী পাসের ভুয়া শিক্ষাগত যোগ্যতা সনদ ব্যবহার করে পটুয়াখালী পৌরসভায় নিরাপত্তা কর্মী পদে চাকরি হাতিয়ে নেওয়ার এক অবিশ্বাস্য চাঞ্চল্যকর জালিয়াতির খবর পাওয়া গেছে। অভিযুক্ত নিরাপত্তা কর্মীর নাম আবদুর রহিম গাজী। এই জালিয়াতির ঘটনাটি ফাঁস হওয়ার পর স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জন্মতারিখে ৯ বছরের শুভঙ্করের ফাঁকি ও অকৃতকার্য ছাত্রের ‘৮ম শ্রেণী পাস’
পৌরসভার নথিপত্র এবং নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পটুয়াখালী পৌরসভায় চাকরির জন্য আবদুর রহিম গাজী যে অষ্টম শ্রেণী পাসের সার্টিফিকেট জমা দিয়েছিলেন, সেটি জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের। ওই সনদ অনুযায়ী তার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৮৭ সাল। এতে তৎকালীন প্রধান শিক্ষক এবং পটুয়াখালী পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস. এম একরামুল নাহিদের স্বাক্ষর রয়েছে।

অথচ, অনুসন্ধান এবং নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। নির্বাচন কমিশনের ডাটাবেজ অনুযায়ী, পটুয়াখালী সদর থানার টাউন বহালগাছিয়ার বাসিন্দা আবুল হাসেম গাজীর ছেলে পেশায় শ্রমিক এই আবদুল রহিম গাজীর প্রকৃত ভোটার নম্বর- ৭৮০০০২১০১৭৫৪ এবং প্রকৃত জন্মতারিখ ১ মার্চ ১৯৭৮ সাল। অর্থাৎ, পৌরসভায় চাকরি টিকিয়ে রাখতে তিনি নিজের বয়স কৌশলে ৯ বছর কমিয়েছেন।

অন্য দিকে, টাউন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন শহীদ কর্তৃক ২৫/০৮/২০২০ ইং তারিখে প্রদত্ত একটি প্রত্যয়ন পত্র ও সার্টিফিকেট অনুযায়ী , আবদুর রহিম গাজী যশোর বোর্ডের অধীনে ১৯৯০ সালে অনুষ্ঠিত এসএসসি (SSC) পরীক্ষায় অংশ নিয়েছিলেন (বোর্ড রোল নং ১১২৫, নিবন্ধন সংখ্যা ৯৭৪১৭, শিক্ষাবর্ষ ১৯৮৮-১৯৮৯)। সেই পরীক্ষায় তিনি ইংরেজিতে মাত্র ২৭ নম্বর পেয়ে অকৃতকার্য (ফেল) হন।

 ১৯৯০ সালে যিনি এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছেন, তার জন্ম ১৯৮৭ সাল হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কারণ ১৯৮৭ সালে জন্ম হলে ১৯৯০ সালে তার বয়স দাঁড়ায় মাত্র ৩ বছর! ৩ বছর বয়সে এসএসসি পরীক্ষা দেওয়া কিংবা অষ্টম শ্রেণী পাসের সনদ তৈরি করা এক চরম অবাস্তব ও কাল্পনিক জালিয়াতি।

আবদুর রহিম গাজীর এমন দুঃসাহসিক ও অবিশ্বাস্য জালিয়াতির নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ উঠেছে। সচেতন মহলের দাবি, এই জালিয়াতির সাথে সরাসরি যুক্ত রয়েছেন পটুয়াখালী পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ এবং জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক। তারা ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক সুবিধার বিনিময়ে এই ভুয়া সনদ প্রত্যয়ন করেছেন। এই চক্রের কারণে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আবদুর রহিম গাজীসহ এই জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তা ও শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নাগরিক সমাজ।

এই সুনির্দিষ্ট জালিয়াতির বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী পৌরসভার বর্তমান প্রশাসক মোঃ জুয়েল রানা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন—

"জালিয়াতির বিষয়টি তদন্ত করা হবে। প্রমাণসাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে অতি দ্রুত চাকরিচ্যুত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সর্বশেষ

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন পটুয়াখালীর ডিসি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

জাতীয়

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা

লাইফস্টাইল

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা
কসবায় ধারালো অস্ত্রের হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান

কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ

সারা বাংলাদেশ

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ
দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার

সারা বাংলাদেশ

দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার
মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন

সারা বাংলাদেশ

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন
মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 

জাতীয়

মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 
আওয়ামী লীগের ভয়, নাকি নিরাপত্তার?? কেন গোপালগঞ্জে বাদ এনসিপির ‘জুলাই পদযাত্রা’

রাজনীতি

ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির মামলা: লুঙ্গি পরা ব্যক্তির ‘প্যান্টের পকেট’ থেকে মাদক উদ্ধারের দাবি

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত

সারা বাংলাদেশ

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

সারা বাংলাদেশ

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
শেখ হেলাল ও শেখ জুয়েলের অবস্থানের দাবি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

মানবতাবিরোধী অপরাধ সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি গুম মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

২ কোটি ৭০ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ: পটুয়াখালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক মহাসড়কের পাশে পশুর হাট ও লক্কর ঝক্কর বাস চলবে না : পটুয়াখালীর ডিসি

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের গুরিয়ারুপ গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক নৈশ উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী