London BD TV
ads
সারা বাংলাদেশ

চারদিকে অথৈ পানি : নেত্রকোণায় তলিয়ে গেলো ৯ হাজার ৪৩৪ হেক্টর বোরো ধান, দিশেহারা কৃষক

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
চারদিকে অথৈ পানি : নেত্রকোণায় তলিয়ে গেলো ৯ হাজার ৪৩৪ হেক্টর বোরো ধান, দিশেহারা কৃষক

নেত্রকোণায় টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে জেলার হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়ে প্রায় ৯ হাজার ৪৩৪ হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। আবহাওয়ার বৈরিতায় বর্তমানে কৃষকদের দুর্ভোগের অন্ত নেই।

জেলার কৃষকরা বলছেন, অতিবৃষ্টির কারণে জমিতে পানি উঠে ধান তলিয়ে গেছে। এমন দুর্যোগের বছর আগে কখনো দেখেননি তারা। এছাড়া বজ্রপাতের ভয়ে কৃষকরা হাওরে নামতে ভয় পাচ্ছেন। এরমধ্যে দেখা দিয়েছে শ্রমিক ও ধান কাটার মেশিন সংকট। তাই অনেকেই বাধ্য হয়ে জীবনঝুঁকি নিয়েই পানিতে নেমে ধান কাটছেন। 

নেত্রকোণার খালিয়াজুড়ি, মদন,মোহনগঞ্জ, আটপাড়া, কলমাকান্দার হাওরাঞ্চলের কৃষকদের চরম দুরবস্থার চিত্র দেখা গেছে। এছাড়া দুর্গাপুর ও বারহাট্টা উপজেলার বিল এলাকা এবং নিচু জমিগুলোতেও একই চিত্র দেখা গেছে।

জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর,আটপাড়া উপজেলার সুমাইখালী ও মদন উপজেলার গণেশের হাওরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকরা এখন কোমর পানিতে নেমে তাদের ফসল রক্ষার প্রাণপণ চেষ্টা করছেন। বজ্রপাতের আশঙ্কায় অনেক শ্রমিক মাঠে যেতে না চাওয়ায় কৃষকরা বাধ্য হয়ে পরিবারের স্কুলপড়ুয়া শিশু ও নারীদের নিয়ে ধান কাটছেন। 

খালিয়াজুরি উপজেলার বল্লী গ্রামের হাওরপাড়ের কৃষক আবুল মিয়া বলেন, ধান পুরোপুরি পেকে গেছে। কিন্তু বৃষ্টি থামছে না। বাঁধ ভেঙে গেলে সব শেষ হয়ে যাবে। সারা বছরের একমাত্র ফসল যেকোনো সময় পানিতে চলে যেতে পারে।

আটপাড়ার সুমাইখালী হাওরে ধান কাটতে আসা বৃদ্ধা ফিরোজা বেগম বলেন, নদী আর বৃষ্টির পানিতে হাওর ডুবে গেছে। তিন ছেলেকে নিয়ে মাঠে নেমেছি। ধান পুরোপুরি পাকে নাই, তবুও যতটুকু পারি কেটে নিয়ে যাচ্ছি। না নিলে সারা বছর খাব কী?

মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওরে গিয়ে দেখা যায়, কৃষকরা কেউ হাঁটু পানিতে দাঁড়িয়ে ধান কাটছেন, কেউবা কাটা ধান নৌকায় তুলে উঁচু জায়গায় নিচ্ছেন। আকাশে মেঘ জমলেই কাজের গতি বেড়ে যায় তাদের। ধানক্ষেতে পানি জমে যাওয়ায় ও ডিজেল সংকটে দ্রুত ধান কাটা সম্ভব হচ্ছে না।

মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামের কৃষক সবুজ মিয়া বলেন, দিন–রাত এক করে ধান কাটছি। শ্রমিকের মজুরি অনেক বেড়ে গেছে, তবুও লোক পাওয়া যাচ্ছে না। সবাই নিজের জমির ধান কাটতে ব্যস্ত। 

এদিকে শ্রমিক সংকটের কারণে মজুরি বেড়ে গেছে অনেক। বর্তমানে একজন শ্রমিকের দৈনিক হাজিরা ১ হাজার থেকে ১৫০০ টাকা বা তার অধিক দিতে হচ্ছে। মোহনগঞ্জের মল্লিকপুর গ্রামের কৃষক মানিক তালুকদার বলেন, অধিক খরচে ধান কাটলেও সঠিক বাজার মূল্য পাওয়া নিয়ে সংশয়ে আছি আমরা।

কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের উগারিয়া হাওরে গিয়ে দেখা যায়, কৃষকরা পানি ভেঙে ধান কাটছেন। স্থানীয় বেজগাতী গ্রামের কৃষক শাহজাহান মিয়া বলেন, কয়েক একর জমিতে বোরো আবাদ করেছি। কিন্তু জমিতে পানি উঠে ধান তলিয়ে যাচ্ছে। মেশিন পাচ্ছি না, শ্রমিকও পাচ্ছি না। বাধ্য হয়ে নিজেরাই পানিতে নেমে ধান কেটে নৌকায় তুলছি।  

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ১০ উপজেলায় এক লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলে রয়েছে ৪১ হাজার ৬৫ হেক্টর জমি। তবে বৃষ্টির পানিতে ইতোমধ্যে ১ হাজার ৭২ হেক্টর জমির বোরো ধান জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। বাজারমূল্যে যার আর্থিক ক্ষতি প্রায় তিন কোটি ৭২ লাখ ১৩ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম বলেন, বৃষ্টির পানিতে এবার হাওরের জমি আক্রান্ত হয়েছে। ফলন ভালো হলেও বৃষ্টির কারণে ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা কৃষকদের দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে হাওরের ধান কাটা শেষ হবে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, জেলার ১৩৪টি ছোট-বড় হাওরে আগাম বন্যা রক্ষায় ১৩৮ কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, ঝাঞ্জাইল এলাকায় কংস নদীর পানি এরই মধ্যে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধনু নদের খালিয়াজুরী পয়েন্টে পানি এখন বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে রয়েছে।  আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পানির চাপ বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি উজানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদ নদীর পানি আরো বেড়ে গিয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সর্বশেষ

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন পটুয়াখালীর ডিসি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

জাতীয়

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা

লাইফস্টাইল

রিকশা চালিয়ে সন্তানকে লেখাপড়া করান বাবা
কসবায় ধারালো অস্ত্রের হামলায় আহত উত্তরা ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলামের মৃত্যু, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান

কন্যাশিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ

সারা বাংলাদেশ

জামায়াত-শিবির পরিচয়ে মার্কেট দখল, অর্থ আত্মসাতের অভিযোগ
দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার

সারা বাংলাদেশ

দৈনিক মানবকন্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সৈকত সরকার
মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন

সারা বাংলাদেশ

মৌলভীবাজারে বসতবাড়িতে হামলা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন
মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 

জাতীয়

মুন্ডুমালা-কাঁকনহাট সড়ক  মরণফাঁদ 
আওয়ামী লীগের ভয়, নাকি নিরাপত্তার?? কেন গোপালগঞ্জে বাদ এনসিপির ‘জুলাই পদযাত্রা’

রাজনীতি

ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির মামলা: লুঙ্গি পরা ব্যক্তির ‘প্যান্টের পকেট’ থেকে মাদক উদ্ধারের দাবি

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত

সারা বাংলাদেশ

ওমরাহ শেষে কর্মস্থলে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী যুবক নিহত
দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন

সারা বাংলাদেশ

দুর্গাপুরে নিরাপদে বসবাসের অধিকার চেয়ে ভুক্তভোগী হিন্দু পরিবারের সংবাদ সম্মেলন
শেখ হেলাল ও শেখ জুয়েলের অবস্থানের দাবি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

মানবতাবিরোধী অপরাধ সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি গুম মামলায় পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

মাদারীপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

কসবায় জিয়া সাইবার ফোর্স এর দপ্তর সম্পাদক - রামিম খান টিটুর ওপর অতর্কিত হামলায় কুটি বাজারে উত্তেজনা বিরাজ করছে।

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

২ কোটি ৭০ লাখ টাকার অধিক অবৈধ সম্পদ: পটুয়াখালীতে আ’লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

সড়ক মহাসড়কের পাশে পশুর হাট ও লক্কর ঝক্কর বাস চলবে না : পটুয়াখালীর ডিসি

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

কসবা পৌরসভার ২নং ওয়ার্ডের গুরিয়ারুপ গ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক নৈশ উঠান বৈঠক ও আলোচনা সভাঅনুষ্ঠিত

অফিস শেষেও মানুষের পাশে পটুয়াখালীর ডিসি: ২৪ ঘন্টায় ঘর পেলেন ৩ অসহায় নারী