কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে যান দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল। সেখানে পৌঁছে তিনি জানতে পারেন, নিহত শিশুটি আর কেউ নয়—তারই আপন ছেলে।
এ মর্মান্তিক দৃশ্যে শোকাহত হয়ে পড়েন ওই পুলিশ সদস্য ও স্বজনরা। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।