লন্ডন প্রতিনিধি: ইংল্যান্ডের রাজধানী লন্ডনের Fords Sports Club-এ প্রজন্ম বিক্রমপুর ইউকের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইলিশ উৎসব–২০২৬’। দিনব্যাপী এ উৎসবে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন।
সংগঠনের সভাপতি গাজী মো. ফারুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমন কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আরিফ হোসেন রানা এবং সুমন শিকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শহিদুল ইসলাম শহীদ, আজাদ মামুন, শরিফুল ইসলাম ভূঁইয়া সিবলু, সাইফুল ইসলাম পলাশ, আল ইমরান, নজরুল ইসলাম খান, জাকির হোসেন সামিম, মোক্তার হোসেন, হাওলাদার জাকির হোসেন, আমিনুল ইসলাম সুমনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল হাওলাদার রিপন। এছাড়া উপদেষ্টা ড. মো. আতাউর রহমান, ফারুক হোসাইন রুবেল, সফিউদ্দীন আলমগীর, হাবিব আলম চৌধুরী, সাহাজাহান সাজু, ব্যারিস্টার রাজিব মান্না, আল আমিন খান, কামালউদ্দিন দেওয়ান, সামিম খান, স্বপন মিয়া, সেলিম হক, এম ডি সেলিম, এম ডি রাসেল, জসিম সাহেব, আবুল হোসেন ও মুজিবুর রহমান অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার গোলাম কিবরিয়া শিমুল, কাউন্সিলর বেগম সাহেরা, কাউন্সিলর এনামুল হক অশ্রু, শাকিল খান পান্না, সামশ আজাদ টুটুল, মাফুজুর রহমান, মিলন হোসাইন, আলমগীর হোসেন, সিমাত মোল্লা, সান্টু, তপন মিয়া, বাবু ও জালালদ্দিন অরুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের ফুটবল পেনাল্টি প্রতিযোগিতা এবং যুবকদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ পর্ব পরিচালনা করেন ইমন কাইয়ুম, শরিফুল ইসলাম ভূঁইয়া সিবলু, সুমন শিকদার এবং কাজী আরিফ হোসেন রানা।
তৃতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক মো. উজ্জল-এর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়। সংগীত, নৃত্য ও দেশীয় সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি গাজী মো. ফারুক প্রবাসে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আয়োজকরা অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে পিঠা প্রস্তুত, হাতপাখা, মাটির থালা সাজানো ও খাবার পরিবেশনসহ বিভিন্ন কাজে সহযোগিতার জন্য জেসমিন রুনা, আসমা, কাজী জেসমিন, লিজা খান দেওয়ান, রতনা আখতার, নাদিয়া কচি, সাহিনা মান্নান, রিতু আখতার, তাহেরা বেগম, লাইজু আক্তার ও সারমিন আক্তারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। এছাড়া মনোরমভাবে স্টেজ সাজানোর জন্য শরিফুল ইসলাম ভূঁইয়া সিবলু-কে বিশেষভাবে ধন্যবাদ জানান আয়োজকরা।