সম্প্রতি মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব অনুমোদনের বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী তা সরাসরি নাকচ করে দেন।
প্রধানমন্ত্রী বলেন, মশক নিধনের কৌশল শেখা বা দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই। দেশের যেকোনো এলাকায় সন্ধ্যার পর দুই-তিন ঘণ্টা ডোবা বা জলাবদ্ধতার পাশে অবস্থান করলেই মশা নিয়ন্ত্রণে নতুন ও কার্যকর পদ্ধতি উদ্ভাবনের বাস্তব অভিজ্ঞতা পাওয়া সম্ভব।