London BD TV
ads
রাজনীতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্ক
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে শপথ পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে | ছবি: রয়টার্স

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সঞ্চালনায় সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই শপথ অনুষ্ঠান শুরু হয়। এর পরই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

শপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব।’

শপথের পর মির্জা ফখরুল শপথনামায় স্বাক্ষর করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়ন করেন।

 শপথ গ্রহণের পর উপস্থিত সবাইকে সালাম জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শপথ গ্রহণের পর উপস্থিত সবাইকে সালাম জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: রয়টার্স

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল।

দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আগে পাঁচ বছর ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব। মির্জা ফখরুলই বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব। আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নেতৃত্ব বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছিল।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য অতিথিরা। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে

রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য অতিথিরা। আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি উচ্চমাধ্যমিক পর্যায়ে ঢাকা কলেজে পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ষাটের দশকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বামপন্থী ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (ইপিএসইউ) সঙ্গে যুক্ত হয়েছিলেন মির্জা ফখরুল। ১৯৬৯ সালে তৎকালীন পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে গণ–অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করছেন। পেছনে আছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করছেন। পেছনে আছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস | ছবি: রয়টার্স

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছিলেন মির্জা ফখরুল। পরে তিনি ভারতে আশ্রয় নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন মির্জা ফখরুল। ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন তিনি। একই সময়ে সরকারি চাকরির অংশ হিসেবে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসা হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসা হাফিজ উদ্দিন আহমদ

মূলধারার রাজনীতিতে যোগ দিতে ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে দেন মির্জা ফখরুল ইসলাম। এর দুই বছর পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের জন্মস্থান উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে পৌর চেয়ারম্যান (বর্তমানে মেয়র পদ) নির্বাচিত হন তিনি। নব্বইয়ের দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। প্রথমে দলের নির্বাহী কমিটির সদস্য এবং পরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হন। দীর্ঘদিন দলের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি ও পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

২০০১ সালের নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে দলীয় সিদ্ধান্ত মেনে মির্জা ফখরুল তখন সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

সর্বশেষ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
রাজপথ থেকে জাতীয় রাজনীতি—বাংলাদেশের রাজনীতির এক্স-ফ্যাক্টর ভিপি নূর

রাজনীতি

রাজপথ থেকে জাতীয় রাজনীতি—বাংলাদেশের রাজনীতির এক্স-ফ্যাক্টর ভিপি নূর
সর্বখাতে দুর্নীতির মহোৎসব করে গাইবান্ধা গেলেন পটুয়াখালীর দূর্নীতিবাজ ইউএনও

সারা বাংলাদেশ

সর্বখাতে দুর্নীতির মহোৎসব করে গাইবান্ধা গেলেন পটুয়াখালীর দূর্নীতিবাজ ইউএনও
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনীতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২৩ লাখের কাজ ১০ লাখে!  সাংবাদিককে ম্যানেজ করে পার পেতে চাইছেন পিআইও

সারা বাংলাদেশ

২৩ লাখের কাজ ১০ লাখে!  সাংবাদিককে ম্যানেজ করে পার পেতে চাইছেন পিআইও
নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিপিবির অভিনন্দন

জাতীয়

নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিপিবির অভিনন্দন
২৫ বছর পর মায়ের কোলে ফিরলেন ফরিদ—যাকে পরিবার ভেবেছিল মৃত

সারা বাংলাদেশ

২৫ বছর পর মায়ের কোলে ফিরলেন ফরিদ—যাকে পরিবার ভেবেছিল মৃত
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দুর্গাপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দুর্গাপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা
নেত্রকোণায় মাদক-জুয়া-ইভটিজিং নির্মূলে পুলিশের জিরো টলারেন্স : জেলা পুলিশ সুপার

সারা বাংলাদেশ

নেত্রকোণায় মাদক-জুয়া-ইভটিজিং নির্মূলে পুলিশের জিরো টলারেন্স : জেলা পুলিশ সুপার
পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি

সারা বাংলাদেশ

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
ফাইলের অনুসন্ধানে গেলেই নারী লাঞ্ছনার ভুয়া ব্লেম ও মোবাইল কোর্টের হুমকি !

সারা বাংলাদেশ

ফাইলের অনুসন্ধানে গেলেই নারী লাঞ্ছনার ভুয়া ব্লেম ও মোবাইল কোর্টের হুমকি !
দুর্গাপুরে চারশো পিস ইয়াবাসহ মাদক কারবারি যুবক আটক

সারা বাংলাদেশ

দুর্গাপুরে চারশো পিস ইয়াবাসহ মাদক কারবারি যুবক আটক
হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও অগ্নিদগ্ধ যুবকের পাশে ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয়

হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও অগ্নিদগ্ধ যুবকের পাশে ভারপ্রাপ্ত স্পিকার
প্রবাসী বাংলাদেশিদের হজযাত্রা সহজ করতে লন্ডনে একসঙ্গে ২৫ ট্রাভেল এজেন্সি

প্রবাস

প্রবাসী বাংলাদেশিদের হজযাত্রা সহজ করতে লন্ডনে একসঙ্গে ২৫ ট্রাভেল এজেন্সি

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

জাতীয়

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

সম্পর্কিত খবর

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে পাইলট, দলকে আরো শক্তিশালী-সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার
যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে পাইলট, দলকে আরো শক্তিশালী-সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার

রাজনীতি

১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি
১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি

রাজনীতি

যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এমপি কয়ছর আহমদকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সংবর্ধনা
যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এমপি কয়ছর আহমদকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সংবর্ধনা

রাজনীতি

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা
শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

রাজনীতি

গিয়াসনগর ইউনিয়নবাসীর প্রত্যাশা, চেয়ারম্যান পদে আতাউর রহমান
গিয়াসনগর ইউনিয়নবাসীর প্রত্যাশা, চেয়ারম্যান পদে আতাউর রহমান

রাজনীতি

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান
কালিয়াকৈর  পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান

রাজনীতি

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত
ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

রাজনীতি

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

রাজনীতি

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখানো হলো বাবার লাশ
প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখানো হলো বাবার লাশ

রাজনীতি

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক