গত ১৫ তারিখে অনুষ্ঠিত ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ মিটিংয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ, যিনি প্রচার সম্পাদক হিসেবে সভায় অংশগ্রহণ করেন। সভায় দেশের চলমান পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে ইতিবাচক রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ বলেন, জনগণের কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
মিটিংয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।