আগামী ৩০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হ্যারিঙ্গে কাউন্সিল উৎসবকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলার সুর ইভ। সম্প্রতি উত্তর লন্ডনের দ্য প্যারাডাইস কিচেনে আয়োজিত এ সভায় উৎসবের সার্বিক প্রস্তুতি, আয়োজনের পরিকল্পনা এবং সফল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জায়েদ রহমান। এছাড়া বাংলার সুর ইভের সকল সদস্য সভায় অংশ নিয়ে উৎসবকে আরও বর্ণাঢ্য, আনন্দমুখর ও সর্বজনীন করে তুলতে বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ক্যামডেনের সাবেক মেয়র নাসিম আলী ওবিই, কাউন্সিলর এমিলি আর্কেল, উড গ্রিন বিআইডির ব্যবস্থাপক জাভেদ, লিনা চৌধুরী, গ্র্যানভিল প্রপার্টিজের হক, ফার্স্ট চয়েজের নাসির আহমদ, এনএইচএস কর্মী নজরুল ইসলাম, শাহীন চৌধুরী, বাবুল মিয়া, আবদুল রহিম, লুকমান আহমদ এবং গিয়াস আহমদ।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে আগামী ৩০ আগস্টের হ্যারিঙ্গে কাউন্সিল উৎসবকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বর্ণিল, সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।