London BD TV
ads
জাতীয়

পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য  ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করেছিলেন। সেখানে গারো, হাজং, হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিস্টান-কোনো পরিচয় বিবেচ্য বিষয় ছিল না সকলেই ছিলেন বাংলাদেশি। পরবর্তীতে  বেগম খালেদা জিয়াও সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি অনুসরণ করে পাহাড় ও সমতলের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

ডেপুটি স্পিকার মঙ্গলবার (২১ জুলাই)  নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ ও উপবৃত্তি প্রদান এবং মানবিক সহায়তা তহবিল হতে রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই উদ্যোগের অন্যতম অংশ হলো আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও স্বাবলম্বী করে তোলা। বিশেষ করে এ অঞ্চলের মানুষের নামের আগে ব্যবহৃত "অনগ্রসর" বিশেষণটি দূর করার লক্ষ্যেই সরকার কাজ করছে, যাতে তারা সমতলের মানুষের সঙ্গে সমানতালে এগিয়ে যেতে পারে। 

তিনি আরো বলেন, শুধু শিক্ষার্থীদের উপবৃত্তি বা বাইসাইকেল প্রদানই নয়, নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ এবং পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতেও সরকার কাজ করছে।

ডেপুটি স্পিকার বলেন, পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে ইতোমধ্যে কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় ৫০০ ফুট গভীর ২৫টি নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। যেসব স্থানে নলকূপ স্থাপন সম্ভব নয়, সেখানে বিকল্প উপায়ে কীভাবে নিরাপদ পানি সরবরাহ করা যায়, সে বিষয়েও কাজ চলছে। 

তিনি বলেন, বিএনপি তথা বর্তমান সরকার এবং ব্যক্তিগতভাবে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমানভাবে বিবেচনা করেন এবং তাদের কল্যাণে কাজ করে যাবেন। 

ডেপুটি স্পিকার বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নয়। তবে যাতে ফ্ল্যাশ ফ্লাড জনবসতির ক্ষতি করতে না পারে, সে জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসেরও কম সময়ের মধ্যে কলমাকান্দা ও দুর্গাপুরে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। ফ্ল্যাশ ফ্লাড ভবিষ্যতেও হতে পারে, তবে ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন নিরাপদ পানি প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কলমাকান্দায় প্রায় ৪২টি সাবমার্সিবল টিউবওয়েল বরাদ্দ হয়েছে। কোথায় এগুলোর প্রয়োজন বেশি, তা নির্ধারণে সংশ্লিষ্ট প্রকৌশলীকে মাঠে পাঠানো হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, বিদ্যালয়সহ জনসাধারণের ব্যবহারের উপযোগী স্থানে টিউবওয়েল স্থাপন করা হবে।

তিনি আরো বলেন, রোগীদের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, সেটিও কোনো দয়া নয় এটি একজন নাগরিক হিসেবে তাদের অধিকার। তিনি উপকারভোগীদের সব ধরনের সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) মোঃ শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 

ইতিহাস ও ঐতিহ্য

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 
পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আন্তর্জাতিক

ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

রাজনীতি

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সারা বাংলাদেশ

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক

সারা বাংলাদেশ

একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক
এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি

সারা বাংলাদেশ

এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি
কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ

সারা বাংলাদেশ

কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ

সারা বাংলাদেশ

ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

প্রবাস

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন পটুয়াখালীর ডিসি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী

সংবাদ প্রকাশের পর কসবায় সরকারি হাসপাতালের নার্স সাময়িক বরখাস্ত, কৈফিয়ত তলব

কসবা রেলওয়ে স্টেশনে বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে প্রান হারালো যুবক

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব কৃষকদের যেন ভর্তুকি দেয়া হয় : ডেপুটি স্পিকার

দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল

পারিবারিক বিরোধের জেরে কসবায় আইনজীবীর মৃত্যু

উজ্জ্বল নেতৃত্বে এএসপি মামমুদা শারমীন
উজ্জ্বল নেতৃত্বে এএসপি মামমুদা শারমীন

জাতীয়

শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, সামাজিক সুরক্ষা বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের বৈঠক

৩০ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি বাতিলের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে পুশইন ঠেকাতে রাতভর বিজিবির সতর্কতামূলক মাইকিং

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে আজ

স্থিতিশীল সংসদ ও সরকার নিশ্চিত করতে সরকারি দল–বিরোধী দলকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পরিকল্পনায় গলদ, ১০ হাজার কোটি টাকা খরচা, বারবার ডুবছে চট্টগ্রাম