London BD TV
ads
রাজনীতি

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কে এই সোহাগ ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক 
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় কে এই সোহাগ ভূঁইয়া

রাজপথের আন্দোলন, একের পর এক মামলা, রিমান্ডের বিভীষিকাময় অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের সাংগঠনিক সক্রিয়তা সব মিলিয়ে বিএনপির ছাত্ররাজনীতিতে আলোচিত এক নাম মোঃ সোহাগ ভূঁইয়া। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে এখন জোর আলোচনা, আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে শক্ত অবস্থানে রয়েছেন এই ছাত্রনেতা।

দলীয় সূত্র, ছাত্রদল ও যুবদলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা সোহাগ ভূঁইয়া প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আস্থাভাজন তরুণ নেতাদের একজন হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে সরকারবিরোধী আন্দোলন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক তৎপরতায় ধারাবাহিক উপস্থিতি তাকে যুবদলের গুরুত্বপূর্ণ পদের আলোচনায় নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কুমিল্লার সন্তান সোহাগ ভূঁইয়ার রাজনৈতিক উত্থান মূলত রাজধানীকেন্দ্রিক ছাত্ররাজনীতি ঘিরে। বিএনপি'র বিগত দিনে ২০১৩-১৪ সালে হরতাল অবরোধ কর্মসূচিতে তার রাজপথের অবদান ছিল ব্যাপক যার কারণে তিনি প্রথম  আলোচনায় আসেন। শাহজাহানপুর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সাংগঠনিক পরিচিতি তৈরি হয়। এরপর তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ সভাপতি নির্বাচিত হন। ছাত্রদলের ঢাকা মহানগরের পুনর্গঠিত কমিটিগুলোতে ধারাবাহিকভাবে তার অবস্থান শক্তিশালী হয়েছে বলে দলীয় নেতারা মনে করেন। 

২০২৪ সালের ডিসেম্বরে ঘোষিত ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে সোহাগ ভূঁইয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ওই কমিটি ঘোষণার পর থেকেই রাজধানীর ছাত্ররাজনীতিতে তার প্রভাব আরও দৃশ্যমান হয়ে ওঠে। 

 আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে ৭৬টিরও বেশি মামলা দায়ের করা হয়। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময় তাকে একাধিকবার গ্রেপ্তার ও রিমান্ডেও নেওয়া হয়েছিল বলে জানান তার সহকর্মীরা। বিশেষ করে রাজধানীতে বিএনপি ও ছাত্রদলের অবরোধ, বিক্ষোভ ও মিছিলকেন্দ্রিক কর্মসূচিগুলোতে সক্রিয় ভূমিকার কারণে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি “মাঠের কর্মী” হিসেবে পরিচিতি পান।

২০১৮ সালে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বহুল আলোচিত পুলিশের সাথে সংঘর্ষের সেই ঘটনাকে কেন্দ্র করে সোহাগকে গ্রেফতার করতে তার পরিবারের উপর পুলিশ ও আওয়ামী লীগ নির্মম নির্যাতন নিপীড়ন করেন।তাকে গ্রেফতার করতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তার পরিবারের ২১ সদস্যকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী, গ্রেপ্তার পরবর্তী পাঁচ দিন তাকে গুম করে রাখা হয়, ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকার একটি অভিজ্ঞতা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে। সেসময়ের এক সহযোদ্ধা ছাত্রদল নেতা তার স্মৃতিচারণে উল্লেখ করেন, কীভাবে দিনের পর দিন আতঙ্ক, মানসিক চাপ ও নির্যাতনের মধ্য দিয়ে সময় কাটাতে হয়েছিল তাদের। তিনি দাবি করেন, একদিন সকালে সোহাগকে আলাদা করে নিয়ে গেলে সহবন্দিরা আশঙ্কা করেছিলেন তিনি হয়তো আর জীবিত ফিরবেন না। পরে অসুস্থ অবস্থায় তাকে ফেরত আনা হয়। সেই ঘটনার পর অনেক নেতাকর্মীর কাছে “ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতা” হিসেবেই পরিচিতি আরও জোরালো হয়।

দলীয় সুত্র মতে জানা যায়,  সোহাগ ভূঁইয়া দশ বারের অধিক কারাবরণ করেন এবং দশ বছর তিন মাসের সাজাপ্রাপ্ত মামলায়ও তিনি কারাবাস করেছিলেন।

২০২২ সালের ৭ই ডিসেম্বর বিএনপি'র পার্টি অফিস থেকে গুলিবিদ্ধ হয়ে তিনি গ্রেফতার হয়েছিলেন, ২০২৩ সালের ২৯ জুলাই ও ২৮শে অক্টোবর তার ভূমিকা ছিল চোখে পড়ার মত এবং হাসিনা বিরোধী আন্দোলনে দলের সমস্ত কর্মসূচি পালনে তার ভূমিকা ছিল অসীম। এছাড়াও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহবাগ, খিলগাঁও রামপুরা সহ বিভিন্ন স্থানে তিনি রাজপথে সম্মুখ সারীতে থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছেন। রাজধানীর কাকরাইলে আন্দোলন করা অবস্থায় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, যে কারণে জুলাই আন্দোলনে বিভিন্ন মহলে তিনি আলোচিত ছাত্রনেতা। ‌

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির বর্তমান রাজনীতিতে দীর্ঘদিন রাজপথে থাকা এবং নির্যাতনের শিকার নেতাদের মূল্যায়ন বাড়ছে। বিশেষ করে ছাত্রদল থেকে উঠে আসা নেতাদের যুবদলের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়ে কেন্দ্রীয়ভাবে একটি চিন্তাভাবনা রয়েছে। আর সেই হিসাব-নিকাশেই সোহাগ ভূঁইয়ার নাম এখন আলোচনার কেন্দ্রে।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তাকে সরব দেখা গেছে। সম্প্রতি মহানগর পূর্বের আওতাধীন একাধিক ইউনিটের সাংগঠনিক সিদ্ধান্ত ও পুনর্গঠনে তার ভূমিকার খবর প্রকাশিত হয়। এছাড়া ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী, গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে মিছিল এবং মাঠকেন্দ্রিক কর্মসূচিতেও নেতৃত্ব দিতে দেখা গেছে তাকে। 

যুবদলের সম্ভাব্য কমিটি নিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র এবার এমন নেতৃত্ব খুঁজছে যারা একইসঙ্গে মাঠে সক্রিয়, সাংগঠনিকভাবে গ্রহণযোগ্য এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে দক্ষ। সেই বিবেচনায় সোহাগ ভূঁইয়াকে সাধারণ সম্পাদক পদের অন্যতম শক্ত দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

তবে যুবদলের রাজনীতিতে একাধিক সাবেক ছাত্রনেতা ও পুরনো যুবদল নেতার নামও আলোচনায় রয়েছে। ফলে শেষ পর্যন্ত কার ভাগ্যে গুরুত্বপূর্ণ পদ জোটে, তা নির্ভর করবে বিএনপির হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। তারপরও রাজনৈতিক অঙ্গনের হিসাব-নিকাশে এবং তৃণমূলের আলোচনায় এখন অন্যতম আলোচিত নাম সোহাগ ভূঁইয়া।

এই বিষয়ে জানতে চাইলে সোহাগ ভূঁইয়া জানান দল চাইলে আমাকে যে দায়িত্ব দেবেন ইনশাল্লাহ সেটি আমি যথাযথভাবে এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তবে সর্বক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত আমার কাছে সবচেয়ে বড়। তাছাড়া পদ পদবীর বিষয়ে দলীয় হাই কমান্ড মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে তিনি এ বিষয়ে যে সিদ্ধান্ত নিবেন সেটাই চূড়ান্ত।

সর্বশেষ

বীর চট্টলার অবিসংবাদিত নেতা মোশাররফ হোসেনকে স্মরণে লন্ডনে নাগরিক শোকসভা

যুক্তরাজ্য

বীর চট্টলার অবিসংবাদিত নেতা মোশাররফ হোসেনকে স্মরণে লন্ডনে নাগরিক শোকসভা
শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন,  সামাজিক সুরক্ষা বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের বৈঠক

জাতীয়

শিশু অধিকার, শিশুবান্ধব নীতি প্রণয়ন, সামাজিক সুরক্ষা বিষয়ে ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের বৈঠক
ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জ্বীনের বাদশা’র ফাঁদে শতাধিক মানুষ, উধাও ২১ লাখ টাকা

সারা বাংলাদেশ

সিরাজগঞ্জে জ্বীনের বাদশা’র ফাঁদে শতাধিক মানুষ, উধাও ২১ লাখ টাকা
মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে না গিয়ে কর্মকর্তাদের ডেঙ্গুর পাশে বসতে পরামর্শ প্রধানমন্ত্রীর

সারা বাংলাদেশ

মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে না গিয়ে কর্মকর্তাদের ডেঙ্গুর পাশে বসতে পরামর্শ প্রধানমন্ত্রীর
'পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরালের পর কলমাকান্দার ওসি প্রত্যাহার

সারা বাংলাদেশ

'পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরালের পর কলমাকান্দার ওসি প্রত্যাহার
কালকিনিতে মা হয়েছে পাগলী, কিন্তু বাবা হয়নি কেউ

স্বাস্থ্য

কালকিনিতে মা হয়েছে পাগলী, কিন্তু বাবা হয়নি কেউ
অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার 

সারা বাংলাদেশ

অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার 
কারাবন্দী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পটুয়াখালী জেলা প্রশাসনের ঈদ উপহার

সারা বাংলাদেশ

কারাবন্দী ও অসহায়দের মুখে হাসি ফোটাতে পটুয়াখালী জেলা প্রশাসনের ঈদ উপহার
বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ

সারা বাংলাদেশ

বেওয়ারিশ কুকুরের পাশে পটুয়াখালী প্রশাসন: হৃদয়ে নাড়া দেওয়া এক ঈদ উদ্যোগ
নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক

সারা বাংলাদেশ

নেত্রকোণায় ৮ লাখ টাকার ইয়াবাসহ শালা-দুলাভাই আটক
বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন

যুক্তরাজ্য

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন
কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

সারা বাংলাদেশ

কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাস,ট্রাক কভারভ্যান ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 
কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে যুবক আটক

সারা বাংলাদেশ

কালকিনিতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে যুবক আটক
পটুয়াখালী পৌরসভার কুঁড়ির খালে পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর কৃতজ্ঞতা

সারা বাংলাদেশ

পটুয়াখালী পৌরসভার কুঁড়ির খালে পরিচ্ছন্নতা অভিযান এলাকাবাসীর কৃতজ্ঞতা

সর্বাধিক পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

জাতীয়

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

সারা বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

সম্পর্কিত খবর

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি
১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি

রাজনীতি

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা
শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

রাজনীতি

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান
কালিয়াকৈর  পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান

রাজনীতি

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

রাজনীতি

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখানো হলো বাবার লাশ
প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখানো হলো বাবার লাশ

রাজনীতি

ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত
ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

রাজনীতি

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক
মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রাজনীতি

শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী
শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী

রাজনীতি

নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯
নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯

রাজনীতি

গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী
গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী

রাজনীতি

যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়: সংসদে জামায়াতের সদস্য
যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়: সংসদে জামায়াতের সদস্য

রাজনীতি

স্বাধীনতার আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
স্বাধীনতার আগের জামায়াত আর এখনকার জামায়াত এক নয়: গোলাম পরওয়ার