London BD TV
ads
সারা বাংলাদেশ

মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

মামুন রণবীর | বিশেষ প্রতিনিধি | লন্ডন বিডি টিভি
মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

ময়মনসিংহ বিভাগের ব্যস্ততম রাস্তা  ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (৮ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বরাবর তিনি এই চিঠি প্রেরণ করেন। 

চিঠিতে বলা হয়, "উপর্যুক্ত বিষয়ে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, আমার নির্বাচনী এলাকা ১৫৭, নেত্রকোণা-১; দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা নিয়ে গঠিত। ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো। এ মহাসড়কের মাধ্যমে নেত্রকোণা ও সুনামগঞ্জের কয়েকটি উপজেলার জনগণ ময়মনসিংহ বিভাগীয় শহরসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে।"

"ক্রমবর্ধমান জনসংখ্যা, দ্রুত নগরায়ন, যানবাহনের সংখ্যা বৃদ্ধি, কৃষি ও মৎস্যসম্পদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশের ফলে এ মহাসড়কে যানবাহনের চাপ দিন দিন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে।"

"বিদ্যমান দুই লেনের মহাসড়কের ধারণক্ষমতা ও জ্যামিতিক সীমাবদ্ধতা বিবেচনায় এর প্রশস্ততা বৃদ্ধি করে চার লেনে উন্নীত করা হলে যানবাহন চলাচলের সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় হ্রাস, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি, মৎস্য ও শিল্পপণ্য দ্রুত পরিবহনের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নেত্রকোণার বিরিশিরি, দুর্গাপুর, সোমেশ্বরী নদীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র এবং হাওরাঞ্চলে যাতায়াত অধিকতর সহজ ও সময়সাশ্রয়ী হবে। এর ফলে পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।"

ডিও লেটারে আরো বলা হয়, "বর্তমানে দুই লেনবিশিষ্ট এ মহাসড়কে বিপরীতমুখী যানবাহনের চলাচলের কারণে মুখোমুখি সংঘর্ষসহ বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার ঝুঁকি বিদ্যমান। মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে পরিকল্পিত মিডিয়ান বা সড়ক বিভাজক, সার্ভিস লেন, ফুটপাত এবং নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। একই সঙ্গে আধুনিক ও পরিকল্পিত জংশন এবং ইন্টারসেকশন নির্মাণের মাধ্যমে যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।" 

"প্রস্তাবিত চার লেন মহাসড়ক বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের সংযোগ আরও শক্তিশালী হবে। এর ফলে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবায় জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি পাবে। সর্বোপরি, নেত্রকোণা জেলাসহ সংশ্লিষ্ট এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে।"

চিঠিতে উল্লেখ করা হয়, "জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কটি বিদ্যমান চার লেন থেকে ছয় থেকে আট লেনে উন্নীত করার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপর চার লেনবিশিষ্ট সেতু ও সংশ্লিষ্ট সংযোগ সড়ক নির্মাণ এবং সীমান্তবর্তী এলাকায় জলবায়ু সহনশীল পাঁচটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব অবকাঠামো উন্নয়ন উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো দেশের উত্তরাঞ্চল ও নেত্রকোণা জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এ প্রেক্ষাপটে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে গৃহীত বৃহত্তর যোগাযোগ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠিত হবে।"

"এমতাবস্থায়, উপর্যুক্ত বর্ণনার প্রেক্ষিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পরিকল্পনা ও প্রকল্প গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।"

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নানা শ্রেণী পেশার নাগরিক এই প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন, এই অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন আরো বেগবান ও মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে ডেপুটি স্পিকারের এই প্রস্তাবনা সরকারের দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার
বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

সারা বাংলাদেশ

বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ
পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

সারা বাংলাদেশ

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা
পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব
ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

সারা বাংলাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু
পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !
মাদারীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয়

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

সারা বাংলাদেশ

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার
২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !

সারা বাংলাদেশ

২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !
পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

সারা বাংলাদেশ

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন
যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রবাস

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত  ইউএনও আবু মুছা ?

সারা বাংলাদেশ

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত ইউএনও আবু মুছা ?
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

সারা বাংলাদেশ

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা
মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

সারা বাংলাদেশ

মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

পটুয়াখালীর ডিএই উপপরিচালকের দ্বৈত এনআইডি ও হারভেস্টার দুর্নীতি

পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত