London BD TV
ads
সারা বাংলাদেশ

পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

মুহাম্মাদ রাকিব , পটুয়াখালী
পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

গ্রামীণ জনপদের ভাগ্য বদলানোর কথা থাকলেও পটুয়াখালীতে সরকারি বরাদ্দের বড় একটি অংশ নামমাত্র কাজ দেখিয়ে বা কোনো কাজ না করেই আত্মসাৎ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কিস্তিতে জেলার আটটি উপজেলায় কাবিখা, কাবিটা এবং টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির নগদ অর্থ ও খাদ্যশস্য মিলিয়ে প্রায় ২৫ কোটি ৬৬ লাখ টাকার বিশাল বরাদ্দ দেওয়া হয়েছিল।

তবে দীর্ঘ ছয় মাসব্যাপী এক নিবিড় অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এর মধ্যে অন্তত ১৫ কোটি ৪০ লাখ টাকাই লোপাট করে দিয়েছে অসাধু সিন্ডিকেট ও দায়িত্বশীল কর্মকর্তারা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলার আটটি উপজেলার বিভিন্ন প্রকল্পে এই বরাদ্দ বিতরণ করা হয়। অনুসন্ধানে প্রতিটি উপজেলায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে

গলাচিপা উপজেলায় ২৩১টি প্রকল্পে ৫ কোটি ১৬ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হলেও এখান থেকে হরিলুট হয়েছে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা (সর্বোচ্চ লোপাট)।

বাউফল উপজেলায় ২০১টি প্রকল্পে ৪ কোটি ৬১ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

পটুয়াখালী সদর উপজেলায়  ১৮৯টি প্রকল্পে ৩ কোটি ৮৩ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট হয়েছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা।

রাঙ্গাবালী উপজেলায় ১৩০টি প্রকল্পে ৩ কোটি ৩২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা।

কলাপাড়া উপজেলায় ১১৫টি প্রকল্পে ৩ কোটি ১৪ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট হয়েছে প্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা।

দশমিনা উপজেলায় ৬০টি প্রকল্পে ১ কোটি ৯২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা।

মির্জাগঞ্জ উপজেলায় ৯৮টি প্রকল্পে ২ কোটি ১১ লাখ টাকার বরাদ্দ থেকে লোপাট করা হয়েছে প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা।

দুমকী উপজেলায় ৭০টি প্রকল্পে ১ কোটি ৪২ লাখ টাকার বরাদ্দ থেকে আত্মসাৎ করা হয়েছে প্রায় ৮৫ লাখ টাকা।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত বরাদ্দপত্রে প্রকল্প বাস্তবায়নে কঠোর শর্ত দেওয়া হলেও মাঠপর্যায়ে তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। নিয়ম অনুযায়ী কাজের আগে 'প্রাক-ওয়ার্ক পরিমাপ' করে ছবি ও ভিডিও সিডি আকারে সংরক্ষণ করার কথা থাকলেও তা করা হয়নি। এছাড়া প্রতিটি প্রকল্পের দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টানানোর নির্দেশ থাকলেও অধিকাংশ এলাকায় কোনো সাইনবোর্ডের অস্তিত্ব মেলেনি।

চিঠিতে নির্দিষ্ট সময়ের মধ্যে (১৫ মার্চ ২০২৫) কাজ শেষ করার কড়া তাগিদ দেওয়া হলেও তা তোয়াক্কা না করে অসম্পূর্ণ কাজ কিংবা পুরনো রাস্তায় নামমাত্র মাটি ফেলে ভুয়া মাস্টাররোলের মাধ্যমে বিল তুলে নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, প্রকল্প সরেজমিন পরিদর্শন করে কাজের অগ্রগতি সাপেক্ষে বিল ছাড় করার কথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও)। কিন্তু কমিশন বাণিজ্যের মাধ্যমে বাস্তবে কোনো পরিদর্শন ছাড়াই শতভাগ কাজ সম্পন্ন দেখানো হয়েছে। 

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও স্থানীয় প্রভাবশালীরা সরকারি বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরাদ্দকৃত চাল ও গম কালোবাজারে বিক্রি করে দিয়েছেন এবং নগদ অর্থের সিংহভাগ নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন। জেলা পর্যায় থেকে কার্যকর তদারকি ও অডিট না থাকায় দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে ওঠে।

গ্রামীণ জনপদের হতদরিদ্র মানুষের উন্নয়নের জন্য বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ অর্থ লোপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং উচ্চপর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে পটুয়াখালীর ৮ উপজেলার প্রতিটি প্রকল্পের সরেজমিন অডিট ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার
বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

সারা বাংলাদেশ

বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ
পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

সারা বাংলাদেশ

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা
পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব
ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

সারা বাংলাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু
পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !
মাদারীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয়

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

সারা বাংলাদেশ

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার
২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !

সারা বাংলাদেশ

২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !
পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

সারা বাংলাদেশ

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন
যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রবাস

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত  ইউএনও আবু মুছা ?

সারা বাংলাদেশ

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত ইউএনও আবু মুছা ?
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

সারা বাংলাদেশ

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা
মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

পটুয়াখালীর ডিএই উপপরিচালকের দ্বৈত এনআইডি ও হারভেস্টার দুর্নীতি

পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত