London BD TV
ads
রাজনীতি

অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড

ডেস্ক রিপোর্ট
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড

বাজি বা পণ (বেটিং), ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংসহ বিভিন্ন ধরনের জুয়া ও অনলাইন জুয়া প্রতিরোধে নতুন আইন করতে বিল পাস করেছে জাতীয় সংসদ। পাস হওয়া বিলে অনলাইন বেটিংয়ের অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে জুয়া প্রতিরোধ বিল–২০২৬ পাস হয়। ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট রহিত করে নতুন আইন করা হচ্ছে।

নতুন আইনকে সমর্থন করলেও আইনে দেওয়া কিছু ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা করেছে বিরোধী দল। জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য সংসদে তোলনে। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আনা জনমত যাচাই–বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নিষ্পত্তি করেন স্পিকার।

বিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ার সঙ্গে সম্পৃক্ত হলে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

অনলাইন জুয়া বা দূরবর্তী জুয়ার অপরাধ করলে পাঁচ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

কেউ অনলাইন বেটিংয়ে সম্পৃক্ত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।

পাস হওয়া বিলে অনলাইন ও দূরবর্তী জুয়া, বাজি বা পণ (বেটিং), বাজিকর, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, জুয়ার স্থান, সামগ্রীসহ মোট ২৪ ধরনের বিষয় সংজ্ঞায়ন করে অপরাধের প্রকৃতিভেদে ১৪ ধরনের সাজার (অর্থদণ্ড/কারাদণ্ড/উভয় দণ্ড) বিধান রাখা হয়েছে।

বিরোধী দলের শঙ্কা

বিলের ওপর বিরোধী দলের একাধিক সংসদ সদস্য আলোচনায় অংশ নেন। ডিজিটাল নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিলের বাহ্যিক উদ্দেশ্যের সঙ্গে তিনি একমত হলেও ভবিষ্যতে কয়েকটি ধারার অপব্যবহারের আশঙ্কা আছে। তল্লাশি, জব্দ, জুয়ার স্থান সিলগালা, ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন ও আইপি অ্যাড্রেস ব্লক করার ক্ষমতা নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, আদালতের অনুমতি ছাড়া এসব ক্ষমতা দিলে তা নাগরিক অধিকারের ওপর চাপ তৈরি করতে পারে।

আখতার আশঙ্কা প্রকাশ করেন, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনাকারী কোনো ওয়েবসাইট, নিউজ পোর্টাল বা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হতে পারে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনও একসময় বিরোধী মত দমনে ব্যবহার করা হয়েছিল।

বিরোধী দলের আপত্তির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এখন সাইবার স্পেস, অনলাইন ও বিভিন্ন ওয়েবসাইটে জুয়া হয়। আদালতের অনুমতি নিতে গেলে অপরাধের আলামত বা স্থান দ্রুত সরিয়ে ফেলার ঝুঁকি থাকে। বিভিন্ন আইনে পুলিশের তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে; এই বিলেও সেই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বিশেষ কমিটির রিপোর্টে দেওয়া ভিন্নমতের কথা উল্লেখ করে বলেন, পুলিশকে আদালতের অনুমতি ছাড়া মালামাল জব্দের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। আইনটি যুগোপযোগী হলেও অপব্যবহার ঠেকাতে জব্দের পর দ্রুত ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার বিধান যুক্ত করা উচিত।

জুয়া প্রতিরোধ বিল পাসের পরে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তাঁরা আইনটির পক্ষে। কিছু সুনির্দিষ্ট ধারায় বিরোধী দলের সংশোধনী গ্রহণ করা হলে তাঁরা আইনটিকে আরও সাদরে গ্রহণ করতে পারতেন। তাঁরা আশা করেন, সরকার পরবর্তী সময়ে সংশোধনীগুলো বিবেচনা করবে। এই আইনের যাতে অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

ছাত্রকে মারধর করলো জুয়াড়ি 

সারা বাংলাদেশ

ছাত্রকে মারধর করলো জুয়াড়ি 
গাজীপুরের ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে আতঙ্ক, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি

সারা বাংলাদেশ

গাজীপুরের ফুলবাড়িয়ায় অনুমতিহীন ড্রোন ওড়ানোর অভিযোগে আতঙ্ক, প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি
বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া : ভারপ্রাপ্ত স্পিকার

জাতীয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি

অর্থ ও বাণিজ্য

এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি
পটুয়াখালী সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশ

পটুয়াখালী সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সারা বাংলাদেশ

নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে সাত বীর শহীদকে স্মরণ

সারা বাংলাদেশ

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবসে সাত বীর শহীদকে স্মরণ
যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

যুক্তরাজ্য

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে মার্কিন চুক্তি বাতিলের দাবিতে প্রতিনিধি সভা

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে মার্কিন চুক্তি বাতিলের দাবিতে প্রতিনিধি সভা
সড়ক দুর্ঘটনার লাশ উদ্ধার করতে গিয়ে পুলিশ কনস্টেবল জানতে পারলেন, নিহত শিশুটি তারই আদরের ছেলে

সারা বাংলাদেশ

সড়ক দুর্ঘটনার লাশ উদ্ধার করতে গিয়ে পুলিশ কনস্টেবল জানতে পারলেন, নিহত শিশুটি তারই আদরের ছেলে
বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা!! ইকনের সংগ্রামে মানবতার হাত বাড়াল কৃষি ব্যাংক

সারা বাংলাদেশ

বাবার দাফন শেষে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা!! ইকনের সংগ্রামে মানবতার হাত বাড়াল কৃষি ব্যাংক
শ্রীমঙ্গলের ৪ নং সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডে জায়গা-জমি বিরোধে সালিশেও মেলেনি সমাধান, থানায় লিখিত অভিযোগ

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে পাইলট, দলকে আরো শক্তিশালী-সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার

১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

গিয়াসনগর ইউনিয়নবাসীর প্রত্যাশা, চেয়ারম্যান পদে আতাউর রহমান

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের গণমাধ্যম সম্পাদক হলেন মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখানো হলো বাবার লাশ

মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ কাউকে দিব না: যশোরে প্রধানমন্ত্রী