London BD TV
ads
খেলাধুলা

সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও

ডেস্ক রিপোর্ট
সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল

রীতিমতো ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন। সেটির কারণও আছে অবশ্য। বিসিবির আহ্বায়ক কমিটির প্রধান হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তামিম ইকবাল। একবার যদিও হয়েছেন, নিজে সংক্ষিপ্ত ব্রিফিং দিয়েই চলে গেছেন; কোনো প্রশ্ন নেননি।

হয়তো সে কারণেই দুই দিন আগে থেকে সংবাদমাধ্যমকে জানিয়ে মিরপুরে আজ সংবাদ সম্মেলন করলেন তামিম ইকবাল। প্রশ্নোত্তর পর্বটা অবশ্য আজও খুব বড় হয়নি। বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির কিছু উদ্যোগের কথা তুলে ধরেছেন। প্রশ্নোত্তর পর্বে বলেছেন, নির্ধারিত সময়ের আগেই বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন দেবেন।

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে এক প্রশ্নে নিজেই টেনে এনেছেন জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক নাঈমুর রহমান ও মাশরাফি বিন মুর্তজার কথাও।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরও অনেকের মতো মামলা হয়েছে সাকিব, মাশরাফি ও নাঈমুরের বিরুদ্ধে। সাকিব ও মাশরাফি ওই সরকারের আমলেই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, নাঈমুর সংসদ সদস্য ছিলেন তার আগেরবার।

আমাদের তিনজন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন। কাজেই আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিকেটীয় জায়গা থেকে যেকোনো সহায়তা করতে সব সময় প্রস্তুত।

তামিম ইকবাল, বিসিবি প্রধান

সাকিবের দেশে ফেরার প্রশ্নে তামিম বলেছেন, ‘আমাদের তিনজন সাবেক অধিনায়ক একই অবস্থায় আছেন। কাজেই আমি শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক মনে করছি না। বিসিবি তাদের ক্রিকেটীয় জায়গা থেকে যেকোনো সহায়তা করতে সব সময় প্রস্তুত। আইনগত যে বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমাদের মন্ত্রী সাহেবও নমনীয় হওয়ার কথা বলেছেন। বিসিবি তাদের খোলামেলাভাবেই স্বাগত জানাবে যদি তারা তাদের সমস্যাগুলো সমাধান করে আসতে পারে।’

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

সংবাদ সম্মেলনের শুরুতে অন্তর্বর্তীকালীন কমিটির তিনটি উদ্যোগের কথা তুলে ধরেন তামিম ইকবাল। যার অন্যতম কাউন্টি ক্রিকেটের মতো জাতীয় ক্রিকেট লিগের দলগুলোর দ্বিতীয় একাদশ গঠন করা। প্রথম শ্রেণির ক্রিকেটের সমান্তরালে এই মৌসুম থেকেই প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশ খেলবে তিন দিনের টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টের কথা জানাতে গিয়ে তামিম বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটে একটা নির্দিষ্ট শ্রেণির ক্রিকেটারদের জন্যই আমাদের বেশির ভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে, তারাই বিপিএল খেলে, বিসিএল খেলে, এনসিএল খেলে। একটা শ্রেণির খেলোয়াড়েরা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশন খেলে, তাদের জন্য এই লিগ খেলা ছাড়া আর কোনো খেলা নেই।’ তামিম মনে করেন, এ কারণেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন থেকে কোনো খেলোয়াড়ের জাতীয় দলে আসার ঘটনা তেমন নেই। তাঁরা ওই প্ল্যাটফর্মটাই দিতে চান ক্রিকেটারদের।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান

জাতীয় লিগে দ্বিতীয় একাদশের টুর্নামেন্ট সম্পর্কেও বিস্তারিত বলেছেন তামিম, ‘কাউন্টি ক্রিকেটে ফার্স্ট ইলেভেন এবং সেকেন্ড ইলেভেন থাকে। এখন থেকে এনসিএল যখন শুরু হবে, চিটাগংয়ের দুইটা টিম থাকবে—ফার্স্ট ইলেভেন ও সেকেন্ড ইলেভেন। ঢাকারও দুটি টিম থাকবে। এভাবে প্রতিটি টিমের ফার্স্ট ও সেকেন্ড ইলেভেন থাকবে। ফার্স্ট ইলেভেনের অনেক খেলোয়াড় থাকে যারা বেশির ভাগ সময় ১২তম, ১৩তম বা ১৪তম খেলোয়াড় হয়ে থাকে, খেলার সুযোগ পায় না। কিন্তু সেকেন্ড ইলেভেন যখন আমরা শুরু করব, তখন আরও ১০০-১৫০ বা ২০০ ক্রিকেটার খেলার মধ্যে আসবে।’

এর সুবিধাটাও ব্যাখ্যা করে বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘ধরুন, ঢাকা এনসিএলে ম্যাচ খেলছে, দুই দিন পর তাদের খেলা রাজশাহীর সঙ্গে। রাজশাহীতে ধরুন চারজন বাঁহাতি ব্যাটসম্যান আছে এবং ঢাকা দলে কোনো অফ স্পিনার নেই। আমরা তখন কী করি? আমরা এখান-সেখান থেকে একজন অফ স্পিনার ধরে এনে খেলিয়ে দিই।

প্রথম শ্রেণির ক্রিকেটের সমান্তরালে এই মৌসুম থেকেই জাতীয় ক্রিকেট লিগে প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশ খেলবে তিন দিনের টুর্নামেন্ট।

প্রথম শ্রেণির ক্রিকেটের সমান্তরালে এই মৌসুম থেকেই জাতীয় ক্রিকেট লিগে প্রতিটি বিভাগীয় দলের দ্বিতীয় একাদশ খেলবে তিন দিনের টুর্নামেন্ট।

এই যে ‘পিকনিক ক্রিকেট’ কথাটা জাতীয় লিগের ক্ষেত্রে ওঠে, সেটার জন্য খালি ক্রিকেটাররা নয়, আমরাও দায়ী। কারণ, আমরাই ওই সংস্কৃতিটা তৈরি করে দিয়েছি। এখন আর কাউকে বাসা থেকে তুলে আনতে হবে না, সেকেন্ড ইলেভেনে ওই অফ স্পিনার খেলতে থাকবে এবং ফার্স্ট ইলেভেন তার পারফরম্যান্স দেখে তাকে জাতীয় লিগে সুযোগ দিতে পারবে। এতে তাদের মধ্যে একটা প্রতিযোগিতাও তৈরি হবে।’ তামিম জানিয়েছেন, দ্বিতীয় একাদশের খেলোয়াড়েরাও ম্যাচ ফিসহ সব রকম সুযোগ-সুবিধা পাবেন। জাতীয় ক্রিকেট লিগে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিও আবার ফিরিয়ে আনা হবে বল জানিয়েছেন তামিম।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ক্যানোপি বসানোর সিদ্ধান্তও নিয়েছে তামিমের অন্তর্বর্তীকালীন বোর্ড। শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির এই অংশটিতেই এখন শুধু ছাদ নেই। সবচেয়ে কম দামের টিকিটের এই গ্যালারিতে খেলা দেখা মানেই রোদে পোড়া অথবা বৃষ্টিতে ভেজা।

তামিম জানিয়েছেন, পূর্ব গ্যালারির ২৭ হাজার স্কয়ার ফুটজুড়ে লাগানো হবে ক্যানোপি। পুরো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে সৌরবিদ্যুতের আওতায় আনার চিন্তাভাবনার কথাও বলেছেন তিনি, তবে চিন্তাভাবনাটি এখনো আছে প্রাথমিক পর্যায়ে।

কিন্তু সরকার অ্যাডহক কমিটি গঠন করেছে পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে। তারা দীর্ঘমেয়াদি কাজে হাত দিতে পারে কি না, সংবাদ সম্মেলনে সে প্রশ্নও হয়েছে। জবাবে তামিম বলেছেন, এই কমিটি অন্তত কিছু কাজের উদ্যোগ নিয়ে যেতে চায়। তাঁর আশা, নির্বাচিত বোর্ড এসে এসব কাজের ধারাবাহিকতা ধরে রাখবে।

নির্বাচন প্রসঙ্গে তামিম জানিয়েছেন, আগামী ৩ মে অনুষ্ঠেয় বোর্ড সভায় নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হবে। এর ৩০-৪৫ দিনের মধ্যে নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ শেষ হওয়ার দুই-তিন সপ্তাহ আগেই বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তাঁর আশা।

সর্বশেষ

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 

ইতিহাস ও ঐতিহ্য

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 
পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

সারা বাংলাদেশ

পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২
পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার
নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আন্তর্জাতিক

নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান
ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

রাজনীতি

ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সারা বাংলাদেশ

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক

সারা বাংলাদেশ

একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক
এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি

সারা বাংলাদেশ

এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি
কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ

সারা বাংলাদেশ

কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ

সারা বাংলাদেশ

ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সারা বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সারা বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

প্রবাস

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

খেলাধুলা

লন্ডনের অভিজাত এলাকায় পাপন—বন্ড স্ট্রিটে আইসক্রিমে ব্যস্ত সাবেক বিসিবি সভাপতি
লন্ডনের অভিজাত এলাকায় পাপন—বন্ড স্ট্রিটে আইসক্রিমে ব্যস্ত সাবেক বিসিবি সভাপতি

খেলাধুলা

“২০ বছর বাফুফের সঙ্গে যুদ্ধ করেছি” অবসরে বিস্ফোরক মামুনুল ইসলাম
“২০ বছর বাফুফের সঙ্গে যুদ্ধ করেছি” অবসরে বিস্ফোরক মামুনুল ইসলাম

খেলাধুলা

প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত
প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত

খেলাধুলা

মরিনিও কি আসলেই রিয়ালে ফিরছেন, কেন পেরেজের তাঁকে পছন্দ
মরিনিও কি আসলেই রিয়ালে ফিরছেন, কেন পেরেজের তাঁকে পছন্দ

খেলাধুলা

ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা
ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা

খেলাধুলা

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব
বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

খেলাধুলা

সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও
সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও

খেলাধুলা

হৃদয়–শামীমে রেকর্ড জয় বাংলাদেশের
হৃদয়–শামীমে রেকর্ড জয় বাংলাদেশের

খেলাধুলা

প্রথমবারেই এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েরা
প্রথমবারেই এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা

নাহিদ রানার বোলিং তোপে আসিদের উড়িয়ে দিল বাংলাদেশ
নাহিদ রানার বোলিং তোপে আসিদের উড়িয়ে দিল বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ
বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ

খেলাধুলা

পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা
পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

খেলাধুলা

কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড

খেলাধুলা

ডারউইনের ইতিহাস গড়ল বাংলাদেশ
ডারউইনের  ইতিহাস গড়ল বাংলাদেশ