London BD TV
ads
খেলাধুলা

ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা

ডেস্ক রিপোর্ট
ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানিয়েছে, চলতি সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের সভায় এই বর্ধিত তহবিলের অনুমোদন পাওয়ার কথা।

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আয়োজক উত্তর আমেরিকার তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতে যাতায়াত খরচ, পরিচালনা ব্যয় এবং করের উচ্চ হারের কারণে অংশগ্রহণকারী দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে—বেশ কিছু ফুটবল অ্যাসোসিয়েশনের এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

গত ফেব্রুয়ারিতে ‘গার্ডিয়ান’-এ ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর এই উদ্বেগের বিষয়টি প্রথম উঠে আসে। আশঙ্কা করা হচ্ছিল, কোনো দল টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত গেলেও বর্তমান খরচ অনুযায়ী তাদের লোকসান হতে পারে।

গত বছর ডিসেম্বরে ফিফা ২০২৬ বিশ্বকাপের জন্য রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ ডলার প্রাইজমানি ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী, অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রতিটির ন্যূনতম ১ কোটি ৫ লাখ ডলার ও বিজয়ীদের ৫ কোটি ডলার পাওয়ার কথা। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই অঙ্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৬ বিশ্বকাপ ট্রফি

২০২৬ বিশ্বকাপ ট্রফি

এএফপি

ফিফার ২১১টি সদস্যদেশের জন্য নির্ধারিত উন্নয়ন তহবিলের পরিমাণও বাড়বে। আগামী চার বছরের চক্রে এই খাতে আগে থেকে বরাদ্দকৃত ২৭০ কোটি ডলারের চেয়েও বেশি অর্থ বিতরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য ৫০ লাখ ডলার এবং ফুটবল উন্নয়নের জন্য ছয়টি মহাদেশীয় ফুটবল সংস্থার প্রতিটির জন্য ৬ কোটি ডলার করে অনুদান নিশ্চিত করা হয়েছিল। এখন এই অর্থের পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামীকাল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এক বিবৃতিতে ফিফার এক মুখপাত্র বলেন, ‘বিশ্বজুড়ে ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর জন্য আয়ের পরিমাণ বাড়াতে আলোচনা চলছে, এটি ফিফা নিশ্চিত করছে।’

চলতি বছরের বিশ্বকাপসহ চার বছরের এই চক্রে ফিফা ১ হাজার ৩০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে কেবল বিশ্বকাপ থেকেই আসবে ৯০০ কোটি ডলার। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শক্তিশালী আর্থিক অবস্থানের কারণেই প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর পথে হাঁটছে ফিফা।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)

এফএ ওয়েবসাইট

ফিফার ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ফুটবলের উন্নয়নে ১ হাজার ১৬৭ কোটি ডলার পুনঃ বণ্টন করার কথা ছিল, যা আগের চক্রের চেয়ে ২০ শতাংশ বেশি। এখন সেই অঙ্ক আরও বাড়বে।

গার্ডিয়ান জানিয়েছে, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এফএ) ইউরোপের বড় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো প্রাইজমানি বাড়াতে ফিফার কাছে আবেদন করেছিল। তাদের আশঙ্কা ছিল, বর্তমান প্রাইজমানি কাঠামোতে এই বিশ্বকাপে অংশ নিলে তাদের বড় অঙ্কের আর্থিক লোকসান হতে পারে।

ফিফার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপে প্রতিটি ধাপে উত্তীর্ণ হওয়ার পুরস্কারের পরিমাণ খুব সামান্য হারে বাড়ে। যেমন শেষ ৩২-এ উঠলে অতিরিক্ত ২০ লাখ ডলার, শেষ ষোলোর জন্য আরও ৪০ লাখ এবং কোয়ার্টার ফাইনালের জন্য বাড়তি ৮০ লাখ ডলার বরাদ্দ থাকে। বড় অঙ্কের প্রাইজমানি রাখা হয় কেবল সেমিফাইনাল ও ফাইনালে ওঠা দলগুলোর জন্য।

ইউরোপীয় ফেডারেশনগুলোর দাবি ছিল, সেমিফাইনালে না পৌঁছানো পর্যন্ত তাদের লাভ করার সুযোগ নেই। এ নিয়ে তারা উয়েফার মাধ্যমে ফিফার সঙ্গে আলোচনা চালায়। ফিফা তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো সন্তোষ প্রকাশ করেছে।

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তর

সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তর

রয়টার্স

যুক্তরাষ্ট্রে টুর্নামেন্ট পরিচালনার উচ্চ ব্যয়ের পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যের করের ভিন্নতা দলগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। ফিফা নিজে করমুক্ত সুবিধা পেলেও পূর্ববর্তী টুর্নামেন্টগুলোর মতো এবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮টি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য কোনো কর মওকুফ সুবিধা নিশ্চিত করতে পারেনি। ফলে দেশগুলোকে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট শহরগুলোর বিভিন্ন স্তরে কর পরিশোধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যভেদে এই করের হার ভিন্ন। ফ্লোরিডায় কোনো রাষ্ট্রীয় কর নেই, সেখানকার শহর মায়ামিতে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল আয়োজক নিউ জার্সিতে করের হার ১০.৭৫ শতাংশ ও ক্যালিফোর্নিয়ায় (লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সেসকো) এই হার ১৩.৩ শতাংশ।

সর্বশেষ

রিডিংয়ে অনুষ্ঠিত হলো ‘সিজন-৩ সাসা ভাতিজা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

যুক্তরাজ্য

রিডিংয়ে অনুষ্ঠিত হলো ‘সিজন-৩ সাসা ভাতিজা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কসবা'র কৃতী সন্তান মুহাম্মদ রাজু আহম্মেদ

রাজনীতি

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কসবা'র কৃতী সন্তান মুহাম্মদ রাজু আহম্মেদ
সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব

জীবনী

সাইবার সচেতনতা বাড়াতে কাজ করছেন তরুণ উদ্যোক্তা নাজমুল হক সজীব
খলাপাড়া গ্রামের ছেলে থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার—অলি হাসান সৃজনের অনুপ্রেরণার গল্প

জীবনী

খলাপাড়া গ্রামের ছেলে থেকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার—অলি হাসান সৃজনের অনুপ্রেরণার গল্প
মাদারীপুরের কালকিনিতে গলা কেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার

সারা বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে গলা কেটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার
প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

প্রবাস

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’
মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার

সারা বাংলাদেশ

মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন
উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সারা বাংলাদেশ

উল্লাপাড়ায় হাইওয়ে রেস্টুরেন্ট ও বেকারি কারখানায় যৌথ অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
সিরাজগ‌ঞ্জে অবৈধভাবে ডিজেল-কেরোসিন মজুদ ও অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ 

সারা বাংলাদেশ

সিরাজগ‌ঞ্জে অবৈধভাবে ডিজেল-কেরোসিন মজুদ ও অনুমতি ছাড়াই মিনি পাম্প স্থাপনের অভিযোগ 
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
লন্ডনে অনুষ্ঠিত হলো ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ‘ডিএমসি ডে’ সেলিব্রেশন, চ্যারিটি ইভেন্ট ও চতুর্থ পুনর্মিলনী

কমিউনিটি খবর

লন্ডনে অনুষ্ঠিত হলো ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ‘ডিএমসি ডে’ সেলিব্রেশন, চ্যারিটি ইভেন্ট ও চতুর্থ পুনর্মিলনী
পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন ​

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন ​
পারিবারিক বিরোধের জেরে কসবায় আইনজীবীর মৃত্যু

জাতীয়

পারিবারিক বিরোধের জেরে কসবায় আইনজীবীর মৃত্যু

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক
রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

সারা বাংলাদেশ

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে
ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান

জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত অ্যাডভোকেট সোহেল খান
দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

সারা বাংলাদেশ

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

সারা বাংলাদেশ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল
একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

সারা বাংলাদেশ

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য
অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার

জাতীয়

তোমরাই আগামীর নেতৃত্ব, দেশ পরিচালনায় রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা : ডেপুটি স্পিকার
টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সারা বাংলাদেশ

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

সম্পর্কিত খবর

খেলাধুলা

লন্ডনের অভিজাত এলাকায় পাপন—বন্ড স্ট্রিটে আইসক্রিমে ব্যস্ত সাবেক বিসিবি সভাপতি
লন্ডনের অভিজাত এলাকায় পাপন—বন্ড স্ট্রিটে আইসক্রিমে ব্যস্ত সাবেক বিসিবি সভাপতি

খেলাধুলা

প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত
প্রথমবার টেস্ট দলে তানজিদ ও অমিত

খেলাধুলা

মরিনিও কি আসলেই রিয়ালে ফিরছেন, কেন পেরেজের তাঁকে পছন্দ
মরিনিও কি আসলেই রিয়ালে ফিরছেন, কেন পেরেজের তাঁকে পছন্দ

খেলাধুলা

“২০ বছর বাফুফের সঙ্গে যুদ্ধ করেছি” অবসরে বিস্ফোরক মামুনুল ইসলাম
“২০ বছর বাফুফের সঙ্গে যুদ্ধ করেছি” অবসরে বিস্ফোরক মামুনুল ইসলাম

খেলাধুলা

ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা
ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফা

খেলাধুলা

বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব
বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল: সাকিব

খেলাধুলা

বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ
বিশ্বকাপ জিতে রোনালদোকে প্রতিদান দিতে চান ফার্নান্দেজ

খেলাধুলা

সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও
সাকিব প্রশ্নে তামিম বললেন মাশরাফি, নাঈমুরের কথাও

খেলাধুলা

প্রথমবারেই এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েরা
প্রথমবারেই এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের মেয়েরা

খেলাধুলা

হৃদয়–শামীমে রেকর্ড জয় বাংলাদেশের
হৃদয়–শামীমে রেকর্ড জয় বাংলাদেশের

খেলাধুলা

পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা
পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

খেলাধুলা

নাহিদ রানার বোলিং তোপে আসিদের উড়িয়ে দিল বাংলাদেশ
নাহিদ রানার বোলিং তোপে আসিদের উড়িয়ে দিল বাংলাদেশ

খেলাধুলা

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে

খেলাধুলা

কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে কঙ্গোকে বিদায় করে শেষ ষোলোতে ইংল্যান্ড