London BD TV
ads
অর্থ ও বাণিজ্য

ফ্যামিলি কার্ডে যত টাকা লাগবে তত দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ফ্যামিলি কার্ডে যত টাকা লাগবে তত দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পকে শুধু সামাজিক সুরক্ষা কর্মসূচি নয়; বরং একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এ প্রকল্পে থাকা যেসব ত্রুটিবিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধন করা হবে।

সোমবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।

বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, সমাজকল্যাণসচিব মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব টাকা আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের দৃষ্টান্তমূলক প্রকল্প। এটি অগ্রাধিকার পাবে। প্রকল্পটি বৃহৎ পরিসরের উদ্যোগ হওয়ায় প্রাথমিক পর্যায়ে ছোটখাটো ভুল হতেই পারে। ভুলের পরিমাণ ১ শতাংশও নয়।

অর্থমন্ত্রী বলেন, পরীক্ষামূলক কার্যক্রমে ইতিমধ্যে ৩৭ হাজারের বেশি কার্ড বিতরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোথাও কেউ বাদ পড়েছে কি না, আবার কেউ ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সমস্যা বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা কিছু সমস্যা শনাক্ত করেছি। এগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে প্রকল্পটি আরও নির্ভুলভাবে পরিচালিত হয়, সে জন্য প্রয়োজনীয় সমন্বয় করা হবে।’

অর্থমন্ত্রী আরও জানান, এ প্রকল্প নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা পালন করবে।

প্রকল্প বাস্তবায়নে বাজেট বাধা হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, যত বাজেট প্রয়োজন হবে, তত বাজেটই দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে মাসখানেক আগে আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে আগামী জুন পর্যন্ত চার মাসের জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

মাদারীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয়

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

সারা বাংলাদেশ

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার
২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !

সারা বাংলাদেশ

২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !
পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

সারা বাংলাদেশ

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন
যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রবাস

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত  ইউএনও আবু মুছা ?

সারা বাংলাদেশ

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত ইউএনও আবু মুছা ?
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

সারা বাংলাদেশ

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা
মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

অর্থ ও বাণিজ্য

এক দশক পর পুনর্গঠিত হলো মাদারীপুর বণিক সমিতি

বৃষ্টিপাত ও অর্থনৈতিক সংকটে কুরবানীর ঈদে ব্যবসা মন্দা

বিশ্ববাজারে তেলের দাম এখন ১২০ ডলার, যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ
বিশ্ববাজারে তেলের দাম এখন ১২০ ডলার, যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ

অর্থ ও বাণিজ্য

ফ্যামিলি কার্ডে যত টাকা লাগবে তত দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ডে যত টাকা লাগবে তত দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী

অর্থ ও বাণিজ্য

ফ্যামিলি কার্ড–কৃষি কার্ডে সহায়তা দিতে টাকা ছাপাব না: তারেক রহমান

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বেড়ে ১৯৯ টাকা

সকালে কমে আবার সন্ধ্যায় বাড়ল সোনার দাম

কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন

জ্বালানি ও মূল্যস্ফীতির দুই চাপে সংসার: খরচ সামাল দেবেন কীভাবে

বাজেট বক্তৃতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রীর

মাদারীপুরের কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, তিন দোকান ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা