London BD TV
ads
সারা বাংলাদেশ

প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার

মামুন রণবীর | লন্ডন বিডি টিভি
প্রেম-বিয়ে-বিচ্ছেদের পর মৃত্যুকে আলিঙ্গণ করলেন তারা, আর্তনাদে কাতর পরিবার

সম্পর্কে তারা ছিলেন মামাতো-ফুপাতো ভাইবোন। ভালোবেসেছিলেন পরস্পরকে। তারপর বিয়ে। আড়াই-তিনমাস সংসার করার পর হঠাৎ পারিবারিক চাপে বিচ্ছেদ। এই বিচ্ছেদের ২৫ দিনের মাথায় মাত্র আট- নয় ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুজনই। 

মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নেত্রকোণার মোহনগঞ্জে। মৃত দুজন হলেন উপজেলার গাগলাজুর ইউনিয়নের আটবাড়ি গ্রামের মো. সাকিব মিয়া (২৩) ও তার সাবেক স্ত্রী তেঁতুলিয়া ইউনিয়নের মুক্তা আক্তার (১৯)। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মঙ্গলবার সকালে আটবাড়ি গ্রামে নিজ ঘরের বারান্দা থেকে সাকিবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সোমবার সন্ধ্যায় শ্রীপুরে ফাঁস দিয়ে মারা যান মুক্তা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাকিব আটবাড়ি গ্রামের সুনো মিয়ার ছেলে। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী ও আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যে প্রায় তিন মাস আগে মামাতো বোন মুক্তার সঙ্গে প্রেমের সম্পর্কের পর গোপনে বিয়ে করেন সাকিব। বিষয়টি জানাজানি হয়ে গেলে পরিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে পারিবারিক চাপে ২০ থেকে ২৫ দিন আগে মুক্তাকে তালাক দেন তিনি। এরপর মুক্তা বাবার কর্মস্থলের বাসা গাজীপুরের শ্রীপুরে চলে যান।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় শ্রীপুরে গলায় ফাঁস দিয়ে মারা যান মুক্তা। পরে তার বাবা বাবুল মিয়া স্থানীয় পুলিশকে না জানিয়ে মেয়ের মরদেহ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন।  সেখানে দাফনের প্রস্তুতি চলছিল। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে সাবেক স্ত্রী মুক্তার মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার সকালে ঘরের বারান্দায় সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। স্থানীয়দের ধারণা পারিবারিক চাপে বিচ্ছেদের পর দুজনের জীবনে প্রচন্ড হতাশা নেমে আসে। তীব্র  মানসিক চাপ ও অস্থিরতা থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তারা।

মর্মান্তিক এ ঘটনায় নিহত দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, এমনটাই জানান মরদেহের সুরতহাল প্রতিবেদন করা মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল। 

পুলিশ ধারণা করছে, বিচ্ছেদের কারণে হতাশা থেকে সাকিব এমনটি করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, শ্রীপুরে বাবার কাছে থাকাকালে মুক্তা গলায় ফাঁস দিয়ে মারা যান। ঝামেলার আশঙ্কায় তার বাবা সেখানকার পুলিশকে না জানিয়ে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আর মঙ্গলবার সকালে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, দুজনের মরদেহ প্রথমে থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। দুটি ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই মৃত্যুর ঘটনা বর্তমানে মোহনগঞ্জ উপজেলায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে৷ নিহত ব্যক্তিদের পরিবারে শোকের মাতম বইছে। শোক ছুঁয়েছে স্থানীয় এলাকাবাসীকেও। স্থানীয়রা বলছেন, প্রেমের এমন নির্মম পরিণতি সত্যিই বেদনাদায়ক। যে যুগল ভালোবেসে বেঁচে থাকার সংসার গড়েছিলেন পারিবারিক চাপে তা ভেঙে গিয়ে মৃত্যুকে আলিঙ্গণ করলো। এটি খুব নির্মম বাস্তবতা। দুটি তাজা প্রাণ এভাবে চলে যাওয়ায় শোকে বিহ্বল গ্রামবাসী।

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত-নিষ্পেষিত হওয়ার সুযোগ রাখবে না : ডেপুটি স্পিকার
বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

সারা বাংলাদেশ

বিচারাধীন জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ
পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

সারা বাংলাদেশ

পটুয়াখালী জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা
পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে কাগজে-কলমে কাজ দেখিয়ে এলজিইডির এক কোটি টাকা গায়েব
ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু

সারা বাংলাদেশ

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত হলো দেশের দীর্ঘতম ২ লেনের কাঠের সেতু
পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে টিআর-কাবিখার ২৫ কোটি টাকার বরাদ্দের ১৫ কোটিই লোপাট !
মাদারীপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয়

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার

সারা বাংলাদেশ

পটুয়াখালীর উদ্যোক্তাদের জাতীয় থেকে আন্তর্জাতিক লেভেলে নিয়ে যাব: এজিএম আলমগীর সিকদার
২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !

সারা বাংলাদেশ

২৭৮ কোটি টাকা লোপাট : কাগজের কলমে ৭৭% উন্নয়ন, মাঠে হরিলুট !
পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

সারা বাংলাদেশ

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন
যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রবাস

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

সারা বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা কমরেড আ ফ ম মাহবুবুল হকের ৯ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত  ইউএনও আবু মুছা ?

সারা বাংলাদেশ

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত ইউএনও আবু মুছা ?
দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা

সারা বাংলাদেশ

দুর্গাপুরের পর্যটন বিকাশের নতুন দিগন্ত, পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা শীর্ষক সভা
মানুষের জীবনযাত্রা ও অর্থনীতির চিত্র বদলে দিতে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ডেপুটি স্পিকারের ডিও লেটার

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

পটুয়াখালীর ডিএই উপপরিচালকের দ্বৈত এনআইডি ও হারভেস্টার দুর্নীতি

পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত

পটুয়াখালীতে ভূমি অফিসে দুদকের হানা: ২০ লাখ টাকা আত্মসাতের প্রমাণ