London BD TV
ads
সারা বাংলাদেশ

ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

ডেস্ক রিপোর্ট
ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম, পেশাগত বৈষম্য এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুতর অভিযোগ তুলে ধরেন সাংবাদিকরা। তবে সভার প্রধান অতিথি জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন সুনির্দিষ্ট প্রশ্নের কোনো সদুত্তর বা ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেননি। 

​সভায় গণমাধ্যমকর্মী মুহাম্মাদ রাকিব জেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম, কুয়াকাটার বিনিয়োগকারীদের নিরাপত্তা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, জেলার বিভিন্ন দপ্তরের অনিয়মের বিষয়ে শতভাগ তথ্য-উপাত্তসহ সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে কি না?

​তিনি সুনির্দিষ্টভাবে জানতে চান, কোনো দপ্তরের বিরুদ্ধে প্রয়োজনীয় দালিলিক প্রমাণসহ অনিয়ম তুলে ধরা হলে অভিযুক্ত দপ্তর প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বা দপ্তরে সুপারিশ করবে কি না?

এমনকি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পদক্ষেপের অপেক্ষায় না থেকে জেলা প্রশাসন নিজস্ব এখতিয়ার বলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেবে কি না?

​এছাড়া দেশের প্রধান পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দীর্ঘবছর ধরে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎকারী সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে মহিপুর থানা বা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার বিষয়টি তিনি জোরালোভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এভাবে চলতে থাকলে বিনিয়োগকারীরা চরম আস্থা সংকটে পড়বেন। 

পাশাপাশি, বিভিন্ন সরকারি দপ্তর থেকে সঠিক সময়ে তথ্য না দিয়ে সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও দীর্ঘসূত্রিতার আশ্রয় নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে ?

দীর্ঘ এই মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতিটি প্রশ্ন ও অভিযোগ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) আবদুল কাইয়ুমকে নোট করতে দেখা গেলেও, সভার সমাপনী বক্তব্যে প্রধান অতিথি নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম এসব প্রশ্নের কোনো উত্তর বা সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেননি।

​তবে তিনি হাসপাতালের ওষুধ সরবরাহ অনিয়মের বিষয়ে গণমাধ্যমকর্মীদের খোঁজ নিয়ে জেলা প্রশাসনের কাছে তথ্য সরবরাহ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি পটুয়াখালীর সাধারণ নাগরিকরা যাতে প্রয়োজনীয় সেবা পাওয়ার জন্য ঢাকা পর্যন্ত যেতে না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষজ্ঞরা এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া  জানিয়ে বলেন , গণমাধ্যমের তুলে ধরা অনিয়ম ও দুর্নীতির সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব। কেবল নোট নেওয়া এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ বা সুনির্দিষ্ট দিকনির্দেশনা না দেওয়া হতাশাজনক, যা প্রশাসন সম্পর্কে জনমনে ধামাচাপার ধারণাও তৈরি করতে পারে।

তবে নবনিযুক্ত হওয়ায় জেলার সার্বিক পরিস্থিতি ও সিন্ডিকেট সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল না থাকার কারণে প্রশাসনিক ঝুঁকি তৈরি হতে পারে একারণে তিনি হয়তো সুনির্দিষ্ট উত্তর দেওয়া থেকে বিরত থেকেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসককে দিয়ে সাংবাদিকদের প্রতিটি অভিযোগ ও প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে নোট করে নেওয়ার মূল উদ্দেশ্য থাকতে পারে  প্রাপ্ত অভিযোগগুলো দালিলিক ও প্রশাসনিকভাবে খতিয়ে দেখে পরবর্তীতে সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করা।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অ.দা.) ও পটুয়াখালী পৌর প্রশাসক তারেক হাওলাদার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ

শারদীয় শুভেচ্ছার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে দুর্নীতিবিরোধী বার্তা পটুয়াখালী দুদকের

সারা বাংলাদেশ

শারদীয় শুভেচ্ছার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে দুর্নীতিবিরোধী বার্তা পটুয়াখালী দুদকের
দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

জাতীয়

নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, এলাকায় চাঞ্চল্য

সারা বাংলাদেশ

নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, এলাকায় চাঞ্চল্য
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

প্রবাস

দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসিবকে খুঁজতে বাড়িতে বিএনপি কর্মীরা

রাজনীতি

উল্লাপাড়ায় শিশুদের খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সাংবাদিক আলিফ বলেছিলেন, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে আমাকে পেলে গুলি করার জন্য

সারা বাংলাদেশ

সাংবাদিক আলিফ বলেছিলেন, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে আমাকে পেলে গুলি করার জন্য
পটুয়াখালীতে হামলার শিকার বিএনপি কর্মী, বিচার চেয়ে থানায় অভিযোগ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে হামলার শিকার বিএনপি কর্মী, বিচার চেয়ে থানায় অভিযোগ
শুধু স্লোগানেই সীমাবদ্ধ কালকিনির পরিবার পরিকল্পনা কার্যক্রম; অধিকাংশ পরিবারে ৩-৪টি সন্তান,স্বাস্থ্য ঝুঁকিতে মায়েরা

সারা বাংলাদেশ

শুধু স্লোগানেই সীমাবদ্ধ কালকিনির পরিবার পরিকল্পনা কার্যক্রম; অধিকাংশ পরিবারে ৩-৪টি সন্তান,স্বাস্থ্য ঝুঁকিতে মায়েরা
বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

রাজনীতি

বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে দুর্বৃত্তরা নিশ্চিত করে মৃত্যু

সারা বাংলাদেশ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে দুর্বৃত্তরা নিশ্চিত করে মৃত্যু
সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত লন্ডনে

পটুয়াখালীতে কোটি কোটি টাকার দুর্নীতি সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ডিসি

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে কোটি কোটি টাকার দুর্নীতি সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ডিসি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

আন্তর্জাতিক

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

সম্পর্কিত খবর

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !
ডিসির নীরবতা এডিসির নোট: পটুয়াখালীর বৈঠকে নজিরবিহীন দৃশ্য !

সারা বাংলাদেশ

অসহায় বৃদ্ধের চোখে জল মুছে দিলেন ডিসি: পটুয়াখালীতে মানবতার অনন্য নজির

একনেকে অনুমোদন, দুর্গাপুর-কলমাকান্দার চার সেতু বদলে দিবে গণমানুষের ভাগ্য

দুর্গাপুরে ঘাতকের নির্মমতায় এতিম দুই শিশু, অসহায় পরিবারের অনিশ্চিত ভবিষ্যৎ

রাজনৈতিক জটিলতায় বন্ধ ৫০ শয্যার হাসপাতাল

রবীন্দ্র-নজরুলের আদর্শ কেবল অনুষ্ঠানে নয়, হৃদয়ে ধারণ করতে হবে

জুতার ভেতরে করে ১৯ লাখ টাকার ইয়াবা পাচারের সময় ধরা মামা-ভাগ্নে

পটুয়াখালীর ডিএই উপপরিচালকের দ্বৈত এনআইডি ও হারভেস্টার দুর্নীতি

পটুয়াখালী ও মির্জাগঞ্জের দুই ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ দুদকে

চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত

মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ীদের কল্যাণে সমিতি, অবৈধ ব্যবসা না করার আহ্বান