London BD TV
ads
রাজনীতি

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসিবকে খুঁজতে বাড়িতে বিএনপি কর্মীরা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসিবকে খুঁজতে বাড়িতে বিএনপি কর্মীরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হাসিবকে খুঁজতে তাঁর বাড়িতে গেছেন বিএনপির ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী। গত বুধবার (১৪ অক্টোবর) হাসিব বাড়িতে আছেন, এমন খবর পেয়ে তাঁরা বাড়িতে যান। তবে তাঁকে না পেয়ে তাঁর মাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘরে ঢুকে খোঁজাখুঁজি করেন বলে জানা গেছে। চলে যাওয়ার সময় তাঁরা ‘পালিয়ে কত দিন বাঁচবি’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামের বাসিন্দা মঞ্জুর হোসেন (বুলবুল) সংসদ সদস্য প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে পানাইল ভোটকেন্দ্র থেকে চাপুলিয়ার মজিদ শেখ সহ কিছু  বিএনপি কর্মীকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে হাসিবের বিরুদ্ধে। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং সরকারি বরাদ্দের টিআর ও কাবিখা প্রকল্পের কাজ ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

স্থানীয় বিএনপি নেতা মনিরুজ্জামান মনির বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে মঞ্জুর হোসেন (বুলবুল)কে বিনা ভোটে এমপি নির্বাচিত করার প্রক্রিয়ায় হাসিবের ভূমিকা ছিল। আমাদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। আমরা ভোট দিতে পারিনি।’

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য লিটন মিয়া বলেন, ‘যারা বিগত দিনে বিএনপির নেতা-কর্মীদের অন্যায় করেছে, তারা নিজেরাই পলাতক। এলাকায় এলে জনগণ তাদের বিচারের মুখোমুখি করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা আমাদের নিশ্চয় সহযোগিতা করবে।’

স্থানীয় সূত্রের ভাষ্য, ২০২৪ সালের শুরুর দিকে হাসিব বাড়িতে ছিলেন। পরে তিনি বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে এলাকায় তাঁর উপস্থিতি নেই বলে স্থানীয়দের দাবি। ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও সংগঠনটির কমিটি না থাকায় তাঁর কোনো আনুষ্ঠানিক পদ-পদবি ছিল না বলে জানা গেছে।

হাসিবের মা সুমি বেগম বলেন, তাঁর ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে মানুষের সঙ্গে খারাপ আচরণ বা অন্যায়-জুলুম করার অভিযোগ সত্য নয়। নিরাপত্তাহীনতার কারণে তাঁর ছেলে বাড়িতে ফিরতে পারছেন না বলেও দাবি করেন তিনি।

সুমি বেগমের ভাষ্য, তাঁর ছেলেকে খুঁজতে বাড়িতে লোকজন এসেছিলেন। তবে হাসিব বাড়িতে ছিলেন না। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে হাসিবের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ

শারদীয় শুভেচ্ছার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে দুর্নীতিবিরোধী বার্তা পটুয়াখালী দুদকের

সারা বাংলাদেশ

দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী

জাতীয়

নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, এলাকায় চাঞ্চল্য

সারা বাংলাদেশ

নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, এলাকায় চাঞ্চল্য
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের মৃত্যু

প্রবাস

দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার

সারা বাংলাদেশ

দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার
আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসিবকে খুঁজতে বাড়িতে বিএনপি কর্মীরা

রাজনীতি

আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হাসিবকে খুঁজতে বাড়িতে বিএনপি কর্মীরা
উল্লাপাড়ায় শিশুদের খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সাংবাদিক আলিফ বলেছিলেন, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে আমাকে পেলে গুলি করার জন্য

সারা বাংলাদেশ

সাংবাদিক আলিফ বলেছিলেন, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে বসে আছে আমাকে পেলে গুলি করার জন্য
পটুয়াখালীতে হামলার শিকার বিএনপি কর্মী, বিচার চেয়ে থানায় অভিযোগ

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে হামলার শিকার বিএনপি কর্মী, বিচার চেয়ে থানায় অভিযোগ
শুধু স্লোগানেই সীমাবদ্ধ কালকিনির পরিবার পরিকল্পনা কার্যক্রম; অধিকাংশ পরিবারে ৩-৪টি সন্তান,স্বাস্থ্য ঝুঁকিতে মায়েরা

সারা বাংলাদেশ

শুধু স্লোগানেই সীমাবদ্ধ কালকিনির পরিবার পরিকল্পনা কার্যক্রম; অধিকাংশ পরিবারে ৩-৪টি সন্তান,স্বাস্থ্য ঝুঁকিতে মায়েরা
বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

রাজনীতি

বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা
দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে দুর্বৃত্তরা নিশ্চিত করে মৃত্যু

সারা বাংলাদেশ

দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে দুর্বৃত্তরা নিশ্চিত করে মৃত্যু
সুনামগঞ্জ জেলা আওয়ামী পরিবার ইউকের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত লন্ডনে

পটুয়াখালীতে কোটি কোটি টাকার দুর্নীতি সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ডিসি

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে কোটি কোটি টাকার দুর্নীতি সাংবাদিকদের মুখোমুখি হতে নারাজ ডিসি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

আন্তর্জাতিক

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটির বর্ণাঢ্য জাতীয় সম্মেলন: নেতৃত্বে মকিস মনসুর ও আশরাফ মিয়া

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

সম্পর্কিত খবর

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে পাইলট, দলকে আরো শক্তিশালী-সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার

যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এমপি কয়ছর আহমদকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সংবর্ধনা

১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি

ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

গিয়াসনগর ইউনিয়নবাসীর প্রত্যাশা, চেয়ারম্যান পদে আতাউর রহমান

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান