মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি নির্বাচিত হয়েছেন দুর্গাপুর উপজেলার মোঃ আব্দুল খালেক (বিবিসি)। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনটির ১০১ সদস্যবিশিষ্ট নেত্রকোণা জেলা কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট সৈয়দ হাফিজ উদ্দিন সিদ্দিক সভাপতি এবং মোঃ মনিরুজ্জামান মুন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়নের বাসিন্দা মো: আব্দুল খালেক এই কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হওয়ায় নানা শ্রেণী পেশার নাগরিক তাকে অভিনন্দন বার্তায় সিক্ত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আব্দুল খালেক নানা সামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া ইতোপূর্বে তিনি গাওকান্দিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের নেত্রকোণা জেলা কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়ে তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তৎপর ভূমিকা পালন করবেন বলে জানান। আব্দুল খালেক বলেন, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি গভীর কৃতজ্ঞতা জানাই নেত্রকোণা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রতি। সেই সাথে দুর্গাপুর উপজেলা বিএনপির নেতা কর্মী এবং নেত্রকোণা জেলা বিএনপির নেতা কর্মীদের কাছে দোয়া চাই। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।