London BD TV
ads
যুক্তরাজ্য

ব্রিটেনের সেরা কারি শেফদের শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত কেমব্রিজে

লন্ডন বিডি টিভি ডেস্ক
ব্রিটেনের সেরা কারি শেফদের শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত কেমব্রিজে

যুক্তরাজ্যের ১৫টি অঞ্চলের সেরা কারি শেফদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে Asian Restaurant & Takeaway Awards (ARTA) ২০২৬-এর মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার’ কুক-অফ। সোমবার কেমব্রিজ রিজিওনাল কলেজে আয়োজিত জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শেফরা পেশাদার লাইভ কিচেনের চাপপূর্ণ পরিবেশে নিজেদের কারিগরি দক্ষতা, সৃজনশীলতা, স্বাদের ওপর নিয়ন্ত্রণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রদর্শন করেন।

কেমব্রিজ রিজিওনাল কলেজের অংশীদারত্বে আয়োজিত অনুষ্ঠানে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল ChefOnline। যুক্তরাজ্যের এশিয়ান হসপিটালিটি খাতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন ARTA-এর সপ্তম বার্ষিক বিচার কার্যক্রমের কেন্দ্রীয় পর্ব ছিল এই কুক-অফ। তবে প্রতিযোগিতায় কে ‘ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন, তা এখনই প্রকাশ করা হচ্ছে না। আগামী ১২ অক্টোবর লন্ডনের Hilton on Park Lane-এ অনুষ্ঠিতব্য ARTA গ্র্যান্ড ফিনালে ও গালা ইভিনিংয়ে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জাতীয় কুক-অফের আগে যুক্তরাজ্যজুড়ে একটি বিস্তৃত মনোনয়ন ও বাছাইপ্রক্রিয়া পরিচালনা করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১,১০০টিরও বেশি রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়েকে স্বীকৃতির জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। খাবার ও সেবার মান, অর্থের যথার্থ মূল্য, খাদ্যস্বাস্থ্য রেটিং এবং Google ও Tripadvisor-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত যাচাইকৃত গ্রাহক মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন করা হয়। আয়োজকেরা জানান, স্থানীয় কমিউনিটি থেকে শুরু করে কেমব্রিজের জাতীয় মঞ্চ পর্যন্ত বিস্তৃত এই বাছাইপ্রক্রিয়ার উদ্দেশ্য হলো যুক্তরাজ্যের এশিয়ান হসপিটালিটি খাতে সর্বোচ্চ মান বজায় রাখা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের খুঁজে বের করা এবং তাঁদের কাজকে জাতীয় পর্যায়ে তুলে ধরা।

প্রতিযোগীদের কিং প্রন, র‍্যাক অব ল্যাম্ব, চিকেন, সি ব্রিম, মৌসুমি সবজি, ডালজাতীয় উপকরণ, তাজা হার্বস ও বিভিন্ন মসলাসহ উন্নতমানের তাজা উপকরণ সরবরাহ করা হয়। নির্ধারিত কোনো রেসিপি অনুসরণ না করে এসব উপকরণ দিয়ে নিজেদের পরিকল্পনা ও রন্ধনশৈলী অনুযায়ী মৌলিক পদ তৈরি করতে বলা হয়। এই উন্মুক্ত পদ্ধতি প্রতিযোগীদের ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং স্বতন্ত্র রন্ধনদর্শন তুলে ধরার সুযোগ দেয়। স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা, কারিগরি দক্ষতা, উপকরণের অভিনব ব্যবহার, সৃজনশীলতা, পরিবেশন, স্বাদের ভারসাম্য, খাবারের গঠন এবং সুগন্ধ—এসব বিষয়ের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করেন বিচারকেরা।

প্রতিযোগীদের তৈরি খাবার মূল্যায়নের দায়িত্বে ছিলেন পেশাদার রান্নাঘর, রন্ধনশিক্ষা এবং ব্যবসায়িক নেতৃত্বে অভিজ্ঞ বিশেষজ্ঞরা। বিচারকমণ্ডলীতে ছিলেন কেমব্রিজ রিজিওনাল কলেজের অ্যাসিস্ট্যান্ট হেড অব ডিপার্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল লিড গ্রাহাম টেইলর; এক্সিকিউটিভ শেফ এবং Craft Guild of Chefs ও Chaîne des Rôtisseurs-এর সদস্য চ্যাড রহমান; কলেজটির প্রফেশনাল শেফ ডিপ্লোমার কোর্স লিড লরেন গ্রেগ এবং রেস্টুরেটর ও করবির সাবেক মেয়র মুজিবুর রহমান।

অনুষ্ঠানে কেমব্রিজ রিজিওনাল কলেজের শিক্ষার্থীরাও নিজেদের রন্ধন প্রতিভা প্রদর্শন করেন। তাঁরা আগত শেফ ও অতিথিদের জন্য লবস্টারের পদ তৈরি ও পরিবেশন করেন। আয়োজকদের মতে, এই সহযোগিতা প্রতিষ্ঠিত শিল্পনেতা এবং উদীয়মান পেশাজীবীদের একই মঞ্চে নিয়ে এসেছে। একই সঙ্গে হসপিটালিটি খাতের টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষা, প্রশিক্ষণ এবং শিল্পের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে।

একাধিক বড় রন্ধন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করা এক্সিকিউটিভ শেফ চ্যাড রহমান আয়োজন এবং প্রতিযোগীদের দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, “আমি বহু বছর ধরে এই শিল্পের বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে যুক্ত। কিন্তু প্রতিযোগীদের জন্য এত বিস্তৃত ও বৈচিত্র্যময় উপকরণ সরবরাহ করতে আমি মাত্র দ্বিতীয়বার দেখলাম।” তিনি বলেন, উপকরণ নির্বাচনের স্বাধীনতা একজন শেফকে স্বাদের ভারসাম্য রক্ষা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং চাপের মধ্যে নতুন কিছু তৈরির সক্ষমতা প্রদর্শনের সুযোগ দিয়েছে। চ্যাড রহমান আরও বলেন, “বিভিন্ন অঞ্চলের শেফদের তৈরি বৈচিত্র্যময় পদ ও নতুন ধারণাগুলো সত্যিই অত্যন্ত চমৎকার ছিল।” ARTA সম্পর্কে তিনি বলেন, আয়োজনটি প্রতি বছর বিকশিত হয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শেফদের উৎসাহ দেওয়া, পেশাগত মান উন্নত করা এবং শ্রেষ্ঠত্ব উদ্‌যাপনে ARTA-এর অঙ্গীকার প্রশংসনীয়।

কেমব্রিজ রিজিওনাল কলেজের গ্রাহাম টেইলর বলেন, “আজ আমরা যে মানের কাজ দেখেছি, তা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। একজন দক্ষ শেফের জন্য শুধু ভালো রান্না করতে পারাই যথেষ্ট নয়; প্রয়োজন কারিগরি দক্ষতা, শৃঙ্খলা, সংগঠিতভাবে কাজ করার ক্ষমতা, ধারাবাহিকতা এবং উপকরণ সম্পর্কে গভীর জ্ঞান।” তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা শেফদের প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্যতা প্রদর্শনের সুযোগ দেওয়ার পাশাপাশি পুরো হসপিটালিটি খাতের পেশাগত মান উন্নয়নেও ভূমিকা রাখে।

ARTA-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মোহাম্মদ মুনিম বলেন, “আমাদের শেফরাই যুক্তরাজ্যের এশিয়ান হসপিটালিটি খাতের প্রাণ। প্রতিটি সফল রেস্টুরেন্ট বা টেকঅ্যাওয়ের পেছনে এমন মানুষ রয়েছেন, যাঁদের দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীলতা জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হওয়ার যোগ্য। এই কুক-অফ ঠিক সেই সুযোগটিই সৃষ্টি করেছে।” তিনি বলেন, এশিয়ান রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়েগুলো ব্রিটিশ খাদ্যসংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতের সাফল্যের জন্য দক্ষতায় বিনিয়োগ, পেশাগত মান বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে হসপিটালিটি খাতকে সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। কেমব্রিজ রিজিওনাল কলেজের সঙ্গে অংশীদারত্ব প্রসঙ্গে ড. মুনিম বলেন, এর মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবী ও শিক্ষার্থীদের একত্র করা সম্ভব হয়েছে, যা হসপিটালিটি শিল্পের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

সপ্তম বছরে পদার্পণ করা Asian Restaurant & Takeaway Awards বা ARTA ব্যাপকভাবে ‘কারি শিল্পের অস্কার’ নামে পরিচিত। যুক্তরাজ্যের এশিয়ান রেস্টুরেন্ট ও টেকঅ্যাওয়ে খাতে শ্রেষ্ঠত্ব, উদ্ভাবন এবং অসাধারণ সেবাকে স্বীকৃতি দেওয়ার জন্য এটি অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয় আয়োজন। ARTA ভোজনরসিকদের পছন্দের প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করার পাশাপাশি রন্ধনশৈলী, উদ্ভাবনী ধারণা এবং অসাধারণ গ্রাহকসেবাকে জাতীয় পর্যায়ে তুলে ধরে।

আগামী ১২ অক্টোবর লন্ডনের Hilton on Park Lane-এ অনুষ্ঠিত ARTA ২০২৬ গ্র্যান্ড ফিনালে ও গালা ইভিনিংয়ে ‘ন্যাশনাল শেফ অব দ্য ইয়ার’-এর নাম ঘোষণার পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন বিভাগের বিজয়ীদেরও পুরস্কৃত করা হবে।

এবারের আয়োজনকে সহযোগিতা করছে DNA Payments, Super Pollo, Cobra Beer, Work Permit Cloud, NRB Bank, Square Mile Insurance, Finology Finance Broker এবং Madhu’s।

সর্বশেষ

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 

ইতিহাস ও ঐতিহ্য

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 
পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

সারা বাংলাদেশ

পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২
পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার
নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আন্তর্জাতিক

নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান
ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

রাজনীতি

ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সারা বাংলাদেশ

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক

সারা বাংলাদেশ

একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক
এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি

সারা বাংলাদেশ

এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি
কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ

সারা বাংলাদেশ

কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ

সারা বাংলাদেশ

ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সারা বাংলাদেশ

মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

সারা বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

প্রবাস

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

যুক্তরাজ্য

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন
পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

যুক্তরাজ্য

সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক
সিলেটের কৃতি সন্তান দেলওয়ার হোসেন—টাওয়ার হ্যামলেটসের উইভার্স ওয়ার্ডে ‘আস্থা ও পরিবর্তনের’ প্রতীক

যুক্তরাজ্য

টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে
টাওয়ার হ্যামলেটসে ভাড়াটিয়াদের জন্য বড় পরিবর্তন ১ মে থেকে

যুক্তরাজ্য

লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং-এর মধ্যে গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষ
লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং-এর মধ্যে গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষ

যুক্তরাজ্য

ইলফোর্ডে প্রিয়জন সোসাইটির জমজমাট বৈশাখী মেলা
ইলফোর্ডে প্রিয়জন সোসাইটির জমজমাট বৈশাখী মেলা

যুক্তরাজ্য

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন
বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের এক্সিকিউটিভ কমিটির পদ বণ্টন সম্পন্ন

যুক্তরাজ্য

বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  সম্পন্ন
বাংলাদেশ সেন্টার লন্ডন’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন  সম্পন্ন

যুক্তরাজ্য

ইনকিলাব মঞ্চ ইউকে-র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ
ইনকিলাব মঞ্চ ইউকে-র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

যুক্তরাজ্য

চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে চার্লস–ক্যামিলা
চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে চার্লস–ক্যামিলা

যুক্তরাজ্য

উত্তর লন্ডনে বোনকে হত্যা করে রোলেক্স ঘড়ি নেওয়ার ঘটনায় নারী দোষী সাব্যস্ত
উত্তর লন্ডনে বোনকে হত্যা করে রোলেক্স ঘড়ি নেওয়ার ঘটনায় নারী দোষী সাব্যস্ত

যুক্তরাজ্য

ওসমানী স্কুলের প্রধানশিক্ষিকা মিস রেমি’র কিং চার্লসের কাছ থেকে এমবিই এওয়ার্ড গ্রহণ
ওসমানী স্কুলের প্রধানশিক্ষিকা মিস রেমি’র কিং চার্লসের কাছ থেকে এমবিই এওয়ার্ড গ্রহণ

যুক্তরাজ্য

ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে: ব্রিটিশ বাংলাদেশি নারীর সংগ্রামের গল্প বইয়ে প্রকাশ
ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে: ব্রিটিশ বাংলাদেশি নারীর সংগ্রামের গল্প বইয়ে প্রকাশ

যুক্তরাজ্য

যুক্তরাজ্যের Brent কাউন্সিলে বিজয়ী মৌলভীবাজারের কৃতি সন্তান শামীম আহমেদ
যুক্তরাজ্যের Brent কাউন্সিলে বিজয়ী মৌলভীবাজারের কৃতি সন্তান শামীম আহমেদ

যুক্তরাজ্য

বীর চট্টলার অবিসংবাদিত নেতা মোশাররফ হোসেনকে স্মরণে লন্ডনে নাগরিক শোকসভা
বীর চট্টলার অবিসংবাদিত নেতা মোশাররফ হোসেনকে স্মরণে লন্ডনে নাগরিক শোকসভা