বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার, জবাবদিহিতা ও রাষ্ট্র সংস্কারের দাবিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ইউরোপে সাংগঠনিক ও কূটনৈতিক কার্যক্রম শুরু করেছে ইনকিলাব মঞ্চ ইউকে। চার মাসব্যাপী ‘মার্চ ফর ইনসাফ - ইউরোপ’ কর্মসূচির প্রথম পর্ব শুরু হয় ফ্রান্সের প্যারিসে। সেখানে শত শত প্রবাসী বাংলাদেশির সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহিদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবিগুলো তুলে ধরা হয়। প্যারিসের কর্মসূচির পর ইনকিলাব মঞ্চ ইউকে তাদের আন্তর্জাতিক অ্যাডভোকেসি কার্যক্রম নিয়ে যায় জেনেভায়। সেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন OMCT ও আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশন FIDH এর কাছে লিখিতভাবে নিজেদের উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরে বৈঠকের আহ্বান জানানো হয়। চিঠিতে জুলাই ২০২৪ আন্দোলনের সময় এবং তার পূর্বে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতা, নির্যাতন, গুম, নির্বিচার আটক, ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা এ