London BD TV
ads
রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ভৈরব
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের ভৈরবে আল আমিন (৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। তিনি সারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ভৈরব বাজারে তাঁর মালিকানাধীন ‘রিভারভিউ’ নামে একটি আবাসিক হোটেল রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আল আমিন পৌর শহরের আড়াইবেপারী এলাকার জসিম উদ্দিনের ছেলে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। বর্তমানে তিনি জামিনে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকটা আড়ালে জীবনযাপন করছিলেন তিনি।

আল আমিন কয়েক বছর ধরে পৈতৃক বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরের রানীবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে আল আমিন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান রিভারভিউ হোটেলে ছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে রওনা হন। বাসার সড়কে ঢুকে কিছুদূর যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং একটি পায়ের রগ কেটে দেওয়া হয়েছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত তিনটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, আল আমিনের বাসায় যাওয়ার সড়কটি রাতে বেশ নির্জন থাকে। চিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে চলে যেতে দেখেন। তখন আল আমিন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। মাথা ও মুখ রক্তে ঢেকে যাওয়ায় প্রথমে তাঁকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

আল আমিনের স্ত্রী তানিয়া খানম জানান, রাত ১১টা ৪০ মিনিটে স্বামীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। তখন আল আমিন তাঁকে জানান, তিনি হোটেলে আছেন এবং পাঁচ মিনিটের মধ্যে বাসায় ফিরবেন। তাঁকে রাতের খাবার প্রস্তুত রাখতেও বলেছিলেন। তবে কারা এবং কেন তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা করতে পারছেন না।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 

ইতিহাস ও ঐতিহ্য

Green Thyself এর মোহনায় বদলে যাবে পটুয়াখালীবাসী 
পুলিশ দেখে পালানোর চেষ্টা, নেত্রকোণায় বিপুল পরিমাণ চোরাই কম্বলসহ আটক ২

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে থানা পরিদর্শনে ডিআইজি জুলফিকার আলী হায়দার

নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আন্তর্জাতিক

ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন

রাজনীতি

ডাসারে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাস

কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

সারা বাংলাদেশ

নেত্রকোণায় ধান ক্রয়ের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক

সারা বাংলাদেশ

একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৯৩ জাল এনআইডি, প্রিন্টের সময় তরুণ আটক
এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি

সারা বাংলাদেশ

এসএসসি উত্তীর্ণদের দুই বছরের উপবৃত্তি দেবে এনটিপি
কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ

সারা বাংলাদেশ

কালকিনিতে এক হাজার গাছের চারা বিতরণ
ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ

সারা বাংলাদেশ

ফেসবুকের কমেন্ট বক্সে অশ্লীল গালিগালাজ ও খারাপ মন্তব্যের অভিযোগ, মৌলভীবাজারে সাংবাদিকের থানায় লিখিত অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মানিক সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ

দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের নতুন কমিটি ঘোষণা॥ সভাপতি শাহ মুনিম-সম্পাদক সলিসিটর ইয়াওর উদ্দিন

প্রবাস

সর্বাধিক পঠিত

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ

সারা বাংলাদেশ

কালকিনি সাংবাদিক ইউনিয়ন এর আত্মপ্রকাশ
পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন

সারা বাংলাদেশ

পটুয়াখালীতে  ইমামের মৃত্যু : অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসন
জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​

সারা বাংলাদেশ

জমি বিরোধের জেরে ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম ​
ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?

প্রবাস

ডিগ্রি ছাড়াই ফ্রান্সে Skilled Worker হওয়ার সুযোগ?
‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ

সারা বাংলাদেশ

‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর, গুলজার–কুদ্দুছ–মনির প্যানেল ঘোষণা

কমিউনিটি খবর

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

লন্ডনে হযরত মাওলানা শায়খ হোসাইন আহমদ নাছিরপুরী রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুক্তরাজ্য

পূর্ব লন্ডনে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘রমফোর্ড রাইডার্স’-এর জার্সি উন্মোচন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

সম্পর্কিত খবর

রাজনীতি

৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!
৩ শর্তে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পারে মোদী!

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পূর্ণাঙ্গ কমিটি আসছে, আলোচনায় ত্যাগী নেতারা

রাজনীতি

কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

রাজনীতি

গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 
গোপালপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত 

রাজনীতি

গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি
গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপি‘র বিজয় র‍্যালি

রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন দুর্গাপুরের শাওন

রাজনীতি

৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।
৩বছরের বেশী সময় হয়ে গেলো এখনো গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি পূর্নাঙ্গ হয়নি।

রাজনীতি

যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে পাইলট, দলকে আরো শক্তিশালী-সুসংগঠিত ও গতিশীল করতে নিষ্ঠার সাথে কাজের অঙ্গীকার

যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এমপি কয়ছর আহমদকে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সংবর্ধনা

১৫ তারিখে ন্যাশনাল তরিকত পার্টির গুরুত্বপূর্ণ সভায় সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের উপস্থিতি

শেরপুরে সংরক্ষিত নারী আসনের এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে গণসংবর্ধনা

গিয়াসনগর ইউনিয়নবাসীর প্রত্যাশা, চেয়ারম্যান পদে আতাউর রহমান

ঢাকায় জাতীয়তাবাদী তরিকত পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত

ছমুনার মামাবাড়ি রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর আলোচনা সভা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান