ব্রাহ্মণবাড়িয়ায় ১২ বছরের মাদরাসাছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকা থেকে মো. আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মুন্সেফ পাড়া এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজ আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকের পাড় এলাকার একটি মাদরাসায় পড়াশোনা করে। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আব্দুল্লাহর বাবার নাম হুমায়ুন মিয়া। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক। বর্তমানে আব্দুল্লাহর পরিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মুন্সেফ পাড়া এলাকায় বসবাস করছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ আব্দুল্লাহর সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত +৮৮০১৮৬৬-৭৪১৭৬৬ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এদিকে, নিখোঁজ শিশুটির সন্ধানে সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।