পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের মানবিক সহায়তায় এগিয়ে এসেছে সামাজিক সংগঠন 'বাংলাদেশ জনসংঘ'। সংগঠনের উদ্যোগে পটুয়াখালী শহরে অসহায় রিকশাচালক, দিনমজুর ও মেহনতী মানুষের মাঝে প্রস্তুতকৃত মানসম্মত খাবার বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জনসংঘের সভাপতি জুবায়ের হাসান মাহদী বলেন: "পটুয়াখালীর প্রান্তিক ও খেটে খাওয়া মানুষেরাই স্থানীয় অর্থনীতি ও অগ্রগতির মূল চালিকাশক্তি। প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জনসংঘ সামাজিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে পটুয়াখালীসহ দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত মানুষের পাশে পৌঁছাতে সংকল্পবদ্ধ।"