বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সাংবাদিক সমিতি।
বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক নূর আলম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গাপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানাই।"
"রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।"
এতে আরো বলা হয়, "আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা, বিচক্ষণতা ও দেশপ্রেম রাষ্ট্রপতির মহান দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে।"
"মহামান্য রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের সংবিধান, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিকের মৌলিক অধিকার আরও সুদৃঢ় ও সমুন্নত হবে—এটাই আমাদের প্রত্যাশা।"
অভিনন্দন বার্তায় বলা হয়, "দুর্গাপুর সাংবাদিক সমিতি পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দেশ ও জাতির কল্যাণে সর্বোত্তমভাবে দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন।"
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন।