১ আগস্ট, ২০২৬

কালিয়াকৈরে চাঁদা না পেয়ে আলম সিকদার ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

কালিয়াকৈরে চাঁদা না পেয়ে আলম সিকদার ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, ৫ লাখ টাকা দাবির অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বহেরাতুলি টানপাড়া এলাকায় ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে আলম সিকদার ও তাঁর পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বহেরাতুলি টানপাড়া এলাকার বাসিন্দা আলম সিকদারের কাছে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় আলম সিকদার, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।