২৭ জুলাই, ২০২৬

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অহংকার, মাওলানা এমএ করিম ইবনে মছব্বির।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতি আশা করে যে, তিনি সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে নিরপেক্ষতা, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।"

তিনি আরও বলেন, "বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা সুদৃঢ় করার ক্ষেত্রে আপনার বিচক্ষণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

মাওলানা এমএ করিম ইবনে মছব্বির মহান আল্লাহ তায়ালার নিকট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণ কামনা করেন।