২৬ জুলাই, ২০২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘Green Thyself’ দর্শন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘Green Thyself’ দর্শন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

​পটুয়াখালী বিজ্ঞান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় “Healthy Minds for a Brighter Tomorrow” শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

​সেমিনারে বিশেষ অতিথি ও মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসনের একটি অনন্য ও উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ ধারণাটির সঙ্গে সকলকে পরিচয় করিয়ে দেন। জেলা প্রশাসক বলেন, “'Green Thyself' কেবল একটি সাধারণ পরিবেশবিষয়ক কর্মসূচি নয়; এটি একটি পরিবেশবান্ধব, টেকসই এবং সচেতন জীবনযাপনের সামগ্রিক দর্শন।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আবু ইউসুফ। সেমিনারে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

​এর আগে, সেমিনার শুরুর পূর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেমিনারস্থলে এসে শেষ হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ‘Green Thyself’ উদ্যোগের ব্যাজ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।