২০ জুলাই, ২০২৬

রিডিংয়ে অনুষ্ঠিত হলো ‘সিজন-৩ সাসা ভাতিজা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

রিডিংয়ে অনুষ্ঠিত হলো ‘সিজন-৩ সাসা ভাতিজা ব্যাডমিন্টন টুর্নামেন্ট’

যুক্তরাজ্যের রিডিং শহরে অনুষ্ঠিত হয়েছে ‘Season 3 Sasa Bhatiza Badminton Tournament’। গত রোববার (১৯ জুলাই) Arborfield Green Leisure Centre-এ দিনব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা ব্যাডমিন্টন খেলোয়াড়রা অংশ নেন।

টুর্নামেন্টে তিনটি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়। বিভাগগুলো হলো— A+ (Conditional)/D+, A/C বা C+ এবং B+/B। প্রতিটি বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাডমিন্টনকে আরও জনপ্রিয় করে তোলা, নতুন খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসাহিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন মুবিন, রেজা বাড়ী, Wyhlid, শাকিল ও হারুন। তাঁদের সমন্বয়ে দিনব্যাপী প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে ৫০০ পাউন্ড ও ট্রফি এবং রানার-আপ দলকে ৩০০ পাউন্ড ও ট্রফি দেওয়া হয়। আয়োজকেরা টুর্নামেন্ট সফল করতে অংশ নেওয়া খেলোয়াড়, স্বেচ্ছাসেবক, স্পন্সর এবং উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের ক্রীড়া আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।