১৯ জুলাই, ২০২৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কসবা'র কৃতী সন্তান মুহাম্মদ রাজু আহম্মেদ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কসবা'র কৃতী সন্তান মুহাম্মদ রাজু আহম্মেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আওতাধীন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কৃতী সন্তান মুহাম্মদ রাজু আহম্মেদ।

তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।

এদিকে, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুহাম্মদ রাজু আহম্মেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে 'বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ'  কসবা উপজেলা শাখার পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে -আহবায়ক, মোঃ বিল্লাল সরকার। সেই সাথে তাঁরা তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন।