১৬ জুলাই, ২০২৬

লন্ডনে অনুষ্ঠিত হলো ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ‘ডিএমসি ডে’ সেলিব্রেশন, চ্যারিটি ইভেন্ট ও চতুর্থ পুনর্মিলনী

লন্ডনে অনুষ্ঠিত হলো ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের ‘ডিএমসি ডে’ সেলিব্রেশন, চ্যারিটি ইভেন্ট ও চতুর্থ পুনর্মিলনী

গত ১১ জুলাই, শনিবার, লন্ডনের রমফোর্ডে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত ‘ডিএমসি ডে’ সেলিব্রেশন, চ্যারিটি ইভেন্ট ও চতুর্থ পুনর্মিলনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও আগত অতিথিসহ সাড়ে তিন শতাধিক অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. রফিকুল হাসান জিন্নাহ এবং সভাপতি ডা. খন্দকার আলী কাওসার। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব নজরুল ইসলাম, যিনি শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের বিভিন্ন জনহিতকর উদ্যোগের প্রশংসা করেন এবং প্রবাসী চিকিৎসকদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান উপলক্ষে একটি আকর্ষণীয় স্মরণিকা (ম্যাগাজিন) সম্পাদনা করেন ডা. জুহায়ের ও ডা. ওয়াসিফ। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ডা. তারেক আবদুল্লাহ এবং ডা. কাওসার।

                                                                   

রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করেন ডা. হ্যাপি, ডা. পারিসা, ডা. নয়ন, ডা. মারুফ, ডা. ইফফাত এবং ডা. জাফর। অনুষ্ঠানস্থলের সাজসজ্জার দায়িত্বে ছিলেন ডা. আবির।

খাবার ব্যবস্থাপনার তত্ত্বাবধানে ছিলেন ডা. প্রিন্স, ডা. রাহাত, ডা. আমানত এবং ডা. সাদমান।

চ্যারিটি কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন ডা. রুমানা ও ডা. সিফাত। এছাড়াও কমিটিতে দায়িত্ব পালন করেন ডা. আসীর, ডা. দিশা এবং ডা. তাসিন।

অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনে বিশেষ সহযোগিতা করেন ডা. সুজন ও ডা. মাহরিন।

সাংস্কৃতিক পর্বে অংশ নেন ডা. জিনু, ডা. সহেলি, ফারজানা, ডা. মল্লিকা, ডা. তুলি, ডা. দিনা, ডা. রাশেদ, ডা. জাফর, ডা. ইফাত, ডা. সেলিম, ডা. অরিন, ডা. বাবু এবং ডা. রাইয়ান। অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন ডা. আবির, ডা. মৌনি, ডা. বর্ষা, ডা. হাসিব, ডা. দিয়া এবং ডা. নোভা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চিকিৎসক দম্পতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফ্যাশন শো, যার পরিকল্পনা ও সমন্বয় করেন ডা. পারিসা।

শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে উৎসাহ দিতে বিশেষ আয়োজন করা হয়। এ পর্বটি উপস্থাপনা করেন ডা. হ্যাপি ও ডা. কর্নিয়া। এছাড়াও সার্বিক আয়োজনে সহযোগিতা করেন ডা. অহিজিত, ডা. রিয়াদ, ডা. শওকত, ডা. নাসরীনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটির অর্থায়নে বিশেষ অবদান রাখেন ডা. জিন্নাহ, ডা. রুমানা, ডা. মুনির, ডা. হাদি, ডা. আউয়াল, ডা. বিন্দু, ডা. পার্থ, ডা. রবার্ট, ডা. আবির, ডা. পিয়াল, ডা. অরিন এবং ডা. কাওসার। এছাড়া বিভিন্ন সময়ে সহযোগিতা করেন ডা. আনিস এবং সংগঠনের সাবেক সভাপতি ডা. মেহবুব।

অনুষ্ঠানের বিভিন্ন প্রচারসামগ্রী ও ফ্লায়ার ডিজাইনের দায়িত্বে ছিলেন ডা. সেলিম।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে আমন্ত্রিত কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেয়। তাদের জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরা দারুণভাবে মুগ্ধ হন।

অনুষ্ঠানে ব্রোঞ্জ স্পনসর হিসেবে অংশগ্রহণ করে জনাব আসহাবুল হোসেনের এবিএম অ্যাকাউন্টেন্স ফার্ম।

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে বড় পর্দায় ইংল্যান্ড ও নরওয়ের ফুটবল ম্যাচ উপভোগের মধ্য দিয়ে।

সমাপনী বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. অরিন এবং সভাপতি ডা. খন্দকার আলী কাওসার উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক, স্পনসর ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা আশা প্রকাশ করেন, ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আরও বেশি জনহিতকর ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।