১১ জুলাই, ২০২৬

"বৃটেনের ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু নির্মিত

"বৃটেনের ওয়েলসের প্রথম ফার্স্ট মিনিস্টার রডরি মর্গানের স্ট্যাচু নির্মিত

বৃটেনের রাজনীতিতে ওয়েলস এসেম্বলির প্রথম ফার্স্ট মিনিস্টার রাইট অনারেবল রডরি মর্গান শুধু একটি নাম নয়, আমৃত্যু তিনি ওয়েলসবাসীর জন্য নিষ্টা ও নিরলসভাবে কাজ করার মাধ্যমে “ডিভলিউশনের জনক" হিসাবে ইতিহাস সৃষ্টি করে গেছেন। 

তাঁর জীবন ও অবদানের স্মরণে ওয়েলস পার্লামেন্ট ও  পিয়ারহেড বিল্ডিংয়ের সামনে স্থাপিত করা হয়েছে একটি ভাস্কর্য। সাবেক মন্ত্রী জেইন এলিজাবেথ হাট এর  পরিচালনায় গতকাল অনুষ্ঠিত ব্রোঞ্জের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ওয়েলসের পার্লামেন্টের ডেপুটি ফাস্ট মিনিষ্টার সিওনেড উইলিয়ামস, সাবেক ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড, ফাইন্যান্স মিনিস্টার এলিন জোন্স,মর্গানের স্ত্রী জুলি মর্গান, লর্ড মেয়র রাইট অনারেবল মাইকেল মাইকেল, ও কাউন্সিলার দিলওয়ার আলী সহ অন্যান্য বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।  

                                                                         

দীর্ঘ আট বছরের পরিকল্পনা ও তহবিল সংগ্রহের পর অবশেষে এই স্মারক বাস্তবায়িত হওয়ায়  ট্রাস্টের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা তাকে একজন দূরদর্শী নেতা, চিন্তাবিদ এবং সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে উল্লেখ করেন। এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করে তোলে।

এই মহতি পোগ্রামে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর, মহিলা নেত্রী তাহমিনা খান, সাংবাদিক দেওয়াল ফয়সাল, সৈয়দ জুয়েল রহমান, ভিপি সেলিম আহমেদ ও আবুল কালাম মুমিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।