৩ জুলাই, ২০২৬

ইনকিলাব মঞ্চ ইউকে-র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

ইনকিলাব মঞ্চ ইউকে-র কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা সাংস্কৃতিক-নাগরিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ-এর যুক্তরাজ্য শাখা আজ তাদের কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা স্বেচ্ছাসেবী ভাই-বোনদের নিয়ে গঠিত এই কমিটি লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করছে। ১০ই জুনে গঠিত এই কমিটি আগামী ৩১শে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। কালচারাল হেজেমনি, আধিপত্য ও সম্প্রসারণবাদকে চ্যালেঞ্জ করে ইনকিলাব মঞ্চ ইউকে একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যইনকিলাব মঞ্চ একটি অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে যুক্তরাজ্যের প্রবাসী কমিউনিটির মধ্যে জুলাইয়ের চেতনা, ন্যায় ও ইনসাফের বার্তা ছড়িয়ে দিতে আমরা সংগঠিতভাবে কাজ করব।
কমিটি গঠনের প্রেক্ষাপট

ইনসাফের লড়াইকে বেগবান করার লক্ষ্যে কয়েক মাস আগে ইনকিলাবের পক্ষ থেকে একটি ফরম প্রকাশ করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল যুক্তরাজ্য শাখার একটি কার্যকরী কমিটি গঠন। যাঁরা সেই ফরম পূরণের মাধ্যমে নিজেদের মূল্যবান সময় দিতে এগিয়ে এসেছেন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষীর পরামর্শক্রমে আমরা প্রাথমিকভাবে এই ওয়ার্কিং কমিটির অনুমোদন দিচ্ছি।
মঞ্চের প্রতিটি ভাই-বোনই এই কমিটিতে আসার এবং নেতৃত্ব দেওয়ার যোগ্য। তবু যাঁরা আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন, মূলত তাঁদের নিয়েই এই লড়াই সামনের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি, আরও অনেক শহর থেকে অসংখ্য ভাই-বোন আমাদের সঙ্গে আছেন; ইনশাআল্লাহ্‌ সামনের দিনগুলোতে তাঁদের সঙ্গে পরামর্শ করে আমাদের টিমকে আরও বড় পরিসরে নিয়ে আসা হবে। যুক্তরাজ্যের প্রতিটি শহরে শহীদ শরীফ ওসমান হাদি, ইনকিলাব ও ইনসাফের বাণী পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।
ভাই হত্যার বিচার ও বাংলার জমিনে ইনসাফের এই লড়াইয়ে সকলের সময়, শ্রম ও অর্থ বিশেষ ভাবে সমাদৃত।
 
আন্দোলনের অগ্রাধিকার ও কর্মসূচি
 
১. জুলাই সনদ ও ভাই হত্যার বিচার — গণভোটে প্রকাশিত জনগণের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণঅভ্যুত্থানে শহীদ ভাই-বোনদের হত্যার বিচার নিশ্চিত করা আমাদের প্রথম ও প্রধান দাবি। বিচারহীনতার সংস্কৃতির অবসান ছাড়া অভ্যুত্থানের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
 
২. ইনসাফের বাংলাদেশ — বৈষম্য, দখলদারি ও দমননীতি নয়; আইনের শাসন, মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে একটি রাষ্ট্র বিনির্মাণই আমাদের স্বপ্ন। ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য সমান অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠাই এই আন্দোলনের কেন্দ্রবিন্দু।
 
৩. আধিপত্যবাদ ও সীমান্ত হত্যা — সীমান্তে একের পর এক নিরস্ত্র বাংলাদেশি নাগরিকের হত্যা কোনো সভ্য প্রতিবেশীসুলভ আচরণ নয়। আমরা সকল প্রকার আধিপত্যবাদের বিরুদ্ধে, সীমান্ত হত্যার অবসান এবং সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের দাবিতে সোচ্চার।
 
৪. প্রতিরক্ষা সক্ষমতা জোরদার — একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় শক্তিশালী ও আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণ ও শক্তিশালীকরণের পক্ষে জনমত গঠনে আমরা কাজ করব।
 
৫. মার্চ ফর ইনসাফ – ইউরোপ — ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের ঐক্যবদ্ধ করে ন্যায় ও ইনসাফের বার্তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পর্যায়ক্রমে “মার্চ ফর ইনসাফ – ইউরোপ” কর্মসূচি সংগঠিত করা হবে।

কমিটির শাখা ও সদস্যবৃন্দ (অনুমোদনের তারিখঃ ১০ জুন ২০২৬)

ক. কার্যনির্বাহী কমিটি — ইনকিলাব মঞ্চ ইউকে

আহ্বায়ক
Mohammed Belal Hossain
সাধারণ সম্পাদক ও প্রতিনিধি
London (Lead)
Azizul Karim
সদস্য সচিব ও প্রতিনিধি
North England & Scotland
Abdul Bashet
সদস্য সচিব ও প্রতিনিধি
South West (Bath, Bristol, Plymouth)
Rafiq Hannan
প্রতিনিধি
South East (Essex, Norwich, Kent)
Abul H Chowdhury
প্রতিনিধি
Belfast
Abdus Samad Sayem
প্রতিনিধি
Blackburn
Farhad Hossain
প্রতিনিধি
Bradford
Shahidul Hassan Tarek
সদস্য সচিব ও প্রতিনিধি
Birmingham
Juber Abdullah (দায়িত্বপ্রাপ্ত)
প্রতিনিধি
Colchester
Md Ashraful Alam Gazi
প্রতিনিধি
Eastbourne
Md Salman
সদস্য সচিব ও প্রতিনিধি
Leicester
Mohammad Mostafizur Rahman
সদস্য সচিব
দপ্তর সম্পাদক  (Office Secretary)
Mohiuddin Monzur
সাংগঠনিক সম্পাদক
London
Dr Kamran Nakib
সদস্য সচিব
Coventry
Mahfujur Rahman Misbah (দায়িত্বপ্রাপ্ত)
সদস্য সচিব
London
MD S R Shajid
সদস্য সচিব
London
MD Amdadul Hoque Parvez
সদস্য সচিব
London
Nakib Chowdhury
সদস্য সচিব
London
Ashique Rahman
প্রতিনিধি
Luton
Md Tanvir Afsal Bappy
প্রতিনিধি
Manchester
Muhsin Ahmed
সদস্য সচিব ও প্রতিনিধি
Newcastle
Aminul Islam (দায়িত্বপ্রাপ্ত)
প্রতিনিধি
Oldham
Sahrul Chowdhury
প্রতিনিধি
Scunthorpe (Hull, Lincoln, Grimsby)
Mohammed Nurul Amin
সদস্য সচিব ও প্রতিনিধি
Oxford
Dr. Ipsita Eva
প্রতিনিধি
Brighton
Ahmed Jamee
সদস্য সচিব ও প্রতিনিধি
Southend-On-Sea
Ash Chowdhury
সদস্য সচিব
Sunderland
Moynul Hussen
সদস্য সচিব
Wales
Masud Raihan Leeon
খ. মিডিয়া টিম
নাম
দায়িত্ব
শহর
Azizul Karim
Lead, Digital Media
London
Shahid Falahi
Lead, Culture & Literature (সদস্য সচিব)
London
Md Shafiqur Rahman
Lead, Print & Publication
London
Mohammed Belal Hossain
Media Spokesperson
Southend
Dr. Nakib Kamran
Media Spokesperson
London
Rownak Jahan
Media Spokesperson (সদস্য সচিব)
Bradford
Rafiq Hannan
Media Spokesperson
South West
Mahfujur Rahman Misbah
Producer (সদস্য সচিব)
London
MD S R Shajid
Co-Producer (সদস্য সচিব)
London
Shariful Islam
Production (সদস্য সচিব)
London
Chowdhury Nakib
Presentation
London
Jubaer Abdullah
Presentation
London
Sarwar Alam
Researcher
Bradford
Md Mahbub
Researcher
Leicester
Ash Chowdhury
Researcher (সদস্য সচিব)
Southend
Md Salman
Researcher
London
Dr. Ipsita Eva
Researcher
Oxford
Jahidul Hoque
Researcher
London
Ashique Rahman
Researcher
London
MD Amdadul Hoque Parvez
Researcher
London
Murshed Ahmed Shibly
Researcher
London
গ. ইমপ্যাক্ট টিম (কুইক রেসপন্স টিম)
নাম
শহর / দায়িত্ব
Rafiq Hannan
Lead, South West
T Karim
London
Azizul Karim
London
Md Tanvir Afsal Bappy
Luton
Dr. Nakib Kamran
London
Tahmidul Islam Chowdhury (Nakib)
London
Mohiuddin Monzur
London
Ashique
London
Mahfujur Rahman Misbah
London
Nipa
London
Gazi Salahuddin
London
MD S R Shajid
London
Md Salman
London
MD Amdadul Hoque Parvez
London
Jahidul Hoque
London
Jubaer Abdullah
London
Abul H Chowdhury
Southend-On-Sea
Ali Ahmed
Southend-On-Sea
Aziz Reza
Southend-On-Sea
Ash Chowdhury
Southend-On-Sea
Mohammed Belal Hossain
Southend-On-Sea
 
যোগাযোগ
 
মিডিয়া টিম, ইনকিলাব মঞ্চ ইউকে
ইমেইলঃinfo@inqilabmonchouk.org   ওয়েবঃ inqilabmonchouk.org
 
মিডিয়া মুখপাত্রঃ Mohammed Belal Hossain (Southend), Dr. Nakib Kamran (London), Rownak Jahan (Bradford), Rafiq Hannan (South West), Azizul Karim (London)
 
বাংলাদেশ জিন্দাবাদ ।। ইনকিলাব জিন্দাবাদ