৩ জুন, ২০২৬

বর্তমান সরকার একটি মিডিয়া বান্ধব সরকার-সময় টিভির সিইও যুবাইর বাবু

বর্তমান সরকার একটি মিডিয়া বান্ধব সরকার-সময় টিভির সিইও যুবাইর বাবু

বর্তমান সরকার একটি মিডিয়া বান্ধব সরকার। সরকারের ১০০ দিনে তা প্রমাণিত হয়েছে। ভবিষ্যতেও বর্তমান সরকার  মিডিয়া বান্ধব হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন বাংলাদেশ টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব ও সময় টিভির সিইও যুবাইর বাবু।  লন্ডনে ইউকে বাংলা প্রেসক্লাব আয়োজিত ''বর্তমান সরকার ও গণমাধমের ভূমিকা'' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

এসময় তিনি মিডিয়া কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।  ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ মাহফুজের সঞ্চালনায় ও সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরীর সভাপতিত্বে অনুঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য , লেখক গবেষক , পেশাজীবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।  অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকদের সরকারের অংশ করার সহ গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা এবং বাক স্বাধীনতা অব্যাহত রাখার আহবান  জানানো হয়।  

আলোচনা শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়.