৪ জুন, ২০২৬

পটুয়াখালীতে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সেমিনার ও উন্মুক্ত আলোচনা  অনুষ্ঠিত

তিনদিন ব্যাপী  ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ (Land Management System: The Changes, Development & Way Forward) শীর্ষক এক তাৎপর্যপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ,  জেলা পরিষদের প্রধান নির্বাহী,  জেলা রেজিস্ট্রার। 

এছাড়াও সেমিনারে জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

সেমিনারের শুরুতে পটুয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাফসীরুল  হক মুন ডিজিটাল ভূমি সেবার বিভিন্ন দিক, বর্তমান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

সেমিনারের মূল আকর্ষণ ছিল দীর্ঘ উন্মুক্ত আলোচনা। উপস্থিত সেবাগ্রহীতা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও সেবা প্রাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন। পটুয়াখালী সদর উপজেলা ভূমি অফিসার অত্যন্ত আন্তরিকতার সাথে প্রতিটি প্রশ্নের আইনি ও ব্যবহারিক সমাধান দেন এবং সরকারের আধুনিক ভূমি ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সেমিনারটি অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ পরিবেশে শেষ হয়।