১৭ মে, ২০২৬

সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া

 সাংবাদিকদের সাক্ষাৎকার গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ করলেন সামাদ জাহান তানিয়া


ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব ঢাকা বাংলাদেশের আয়োজনে এক বক্তব্যে সামাদ জাহান তানিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নিয়মিতভাবে তার সাক্ষাৎকার গ্রহণ করেন এবং তিনি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কথা বলে আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, “কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি কোনো সাংবাদিককে সাক্ষাৎকার দিতে গেলে বা সাংবাদিকরা আমার বক্তব্য নিতে এলে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সংবাদ সংগ্রহ ও প্রচারের স্বাধীনতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় উপস্থিত সাংবাদিক ও সুধীজনরা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।