রাজধানীর মিরপুরে জাতীয়তাবাদী তরিকত পার্টি (এনটিপি)-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ন্যায়, মানবকল্যাণ, ঐক্য ও নৈতিকতার ভিত্তিতে সমাজ গঠনের আহ্বান জানান। সংগঠনের নেতৃবৃন্দ দেশের শান্তি, সম্প্রীতি ও মানবাধিকারের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ, ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব, ঢাকা।