১০ মে, ২০২৬

ইলফোর্ডে প্রিয়জন সোসাইটির জমজমাট বৈশাখী মেলা

ইলফোর্ডে প্রিয়জন সোসাইটির জমজমাট বৈশাখী মেলা

পূর্ব লন্ডনের Ilford-এ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রিয়জন সোসাইটির বৈশাখী মেলা ১৪৩৩। ভাইন চার্চ হলে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, দেশীয় খাবার এবং বিভিন্ন আকর্ষণীয় স্টল। পরিবার-পরিজন নিয়ে অংশ নেন নানা বয়সী দর্শনার্থীরা। প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এমন উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শামিমা মিতা। সহযোগিতায় ছিলেন দীপু, সীমা, কনা, রুমা, লাভলী ও লিজা। সার্বিক সহযোগিতায় ছিলেন মিয়া মোহাম্মদ শরিফ, আজহার মোহাম্মদ, আব্দুল ওহাব মিঠু, ইকবাল হোসেন, শফিক খানসহ কমিউনিটির আরও অনেকে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ION TV। এ সময় উপস্থিত ছিলেন Ataullah Faruk-সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের আহ্বায়ক শামিমা মিতার পরিচালনায় অনুষ্ঠান উপস্থাপনা করেন ফারজানা হক। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল স্পন্সর ও সহযোগী সংগঠনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকরা জানান, অতিরিক্ত দর্শনার্থীর উপস্থিতির কারণে অনেকেই ভেতরে প্রবেশ করতে পারেননি। এ জন্য তারা দুঃখ প্রকাশ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।