উত্তর লন্ডনের ক্যামডেন এলাকায় নিজের বোনকে নির্মমভাবে হত্যা করে তার দামী রোলেক্স ঘড়ি নিয়ে যাওয়ার অভিযোগে এক নারীকে দোষী সাব্যস্ত করেছে আদালত।
Nancy Pexton (৬৯) তার বোন Jennifer Abbott Dauward-কে (৬৯) গত বছরের ১০ জুন তার বাসায় ছুরিকাঘাতে হত্যা করেন। নিহত জেনিফার, যিনি সারাহ স্টেইনবার্গ নামেও পরিচিত ছিলেন, উত্তর লন্ডনের মর্নিংটন প্লেসের ফ্ল্যাটে একা থাকতেন।

Jennifer Abbott Dauward-কে উত্তর লন্ডনে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়
ঘটনার তিন দিন পর, ১৩ জুন, এক প্রতিবেশী দরজা ভেঙে ঘরে ঢুকে তার মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মুখ গ্যাফার টেপ দিয়ে আটকানো ছিল। ময়নাতদন্তে জানা যায়, তিনি একাধিক ছুরিকাঘাতে নিহত হন এবং আত্মরক্ষার চেষ্টা করেছিলেন।
তদন্তে উঠে আসে, ঘটনার দিন সকালে কুকুর হাঁটিয়ে বাসায় ফেরার পর শেষবার জীবিত দেখা যায় জেনিফারকে। পরে দুপুরে তার বোন ন্যান্সি সেখানে যান এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে যান।

Jennifer Abbott Dauward-এর মরদেহ পাওয়ার সময় তার কবজি থেকে রোলেক্স ঘড়িটি অনুপস্থিত ছিল
পাঁচ দিন পর পুলিশ ন্যান্সিকে গ্রেপ্তার করে, যখন তার ব্যাগে জেনিফারের হীরাখচিত সোনার রোলেক্স ঘড়িটি পাওয়া যায়—যা তার ছেলে উপহার দিয়েছিলেন এবং তিনি সবসময় পরতেন।
আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ন্যান্সির ফোনে বোনকে “খারাপ” বলে উল্লেখ করে হত্যার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। পারিবারিক সম্পর্কেও দীর্ঘদিনের ক্ষোভ ও উত্তেজনা ছিল বলে জানান নিহতের ছেলে।
মামলার প্রসিকিউটর এই ঘটনাকে “নির্মম ও নিষ্ঠুর হামলা” হিসেবে উল্লেখ করে বলেন, একজন বোনের কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা অকল্পনীয়।
দোষী সাব্যস্ত হওয়ার পর বিচারক সাজা ঘোষণা শুক্রবার পর্যন্ত মুলতবি রেখেছেন।