৩০ এপ্রিল, ২০২৬

লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং-এর মধ্যে গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষ

লন্ডনে প্রযুক্তি টিম ও আই লেভেল ড্রাইভিং-এর মধ্যে গুরুত্বপূর্ণ MOU স্বাক্ষ

লন্ডনে প্রযুক্তি টিম এবং আই লেভেল ড্রাইভিং-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার রাত ৮টায় রমফোর্ডে আই লেভেল ড্রাইভিং-এর হল রুমে এই চুক্তি সম্পন্ন হয়।

এই সমঝোতার ফলে যুক্তরাজ্যে বসবাসরত শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, পূর্ণাঙ্গ এবং সহজ ড্রাইভিং শেখার পথ তৈরি করতে যৌথভাবে কাজ করবে দুটি প্রতিষ্ঠান।

চুক্তিতে স্বাক্ষর করেন আই লেভেল ড্রাইভিং স্কুল লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান খান এবং প্রযুক্তি টিম-এর ফাউন্ডার ও সিইও হাসান জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যান্ডস ল্যান্সার মার্কেটিং টিম-এর কর্ণধার ইফতেখার সিদ্দিকী।

জানা গেছে, প্রযুক্তি টিম এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলা ভাষায় ড্রাইভিং থিওরি, ডিজিটাল এবং লাইফ-স্কিল প্রশিক্ষণ প্রদান করবে, যাতে বাংলা ভাষাভাষী শিক্ষার্থীরা সহজেই তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে পারে।

অন্যদিকে, আই লেভেল ড্রাইভিং স্কুল DVSA-অনুমোদিত প্রশিক্ষকদের মাধ্যমে আধুনিক অটোমেটিক গাড়িতে প্র্যাকটিক্যাল ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান করবে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে লন্ডনে উচ্চমানের প্রশিক্ষণ, প্রায় ৯২% পাস রেট এবং ৪.৯★ গড় রেটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে।

সংশ্লিষ্টরা জানান, এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য “Theory থেকে Practical পর্যন্ত সম্পূর্ণ শেখার অভিজ্ঞতা” তৈরি করা। এই মডেলের মাধ্যমে প্রযুক্তি টিম থিওরি শেখাবে এবং আই লেভেল ড্রাইভিং প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করবে। ফলে শিক্ষার্থীরা একটি সহজ, কার্যকর এবং আত্মবিশ্বাসপূর্ণ শেখার পথ পাবে।

আই লেভেল ড্রাইভিং স্কুল লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো: আসাদুজ্জামান খান বলেন,
“আমরা চাই শিক্ষার্থীরা সহজ ও স্ট্রেস-ফ্রি উপায়ে ড্রাইভিং শিখুক। প্রযুক্তি টিম-এর সাথে এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।”

প্রযুক্তি টিম-এর ফাউন্ডার ও সিইও হাসান জুবায়ের বলেন,
“আমরা যুক্তরাজ্যে বাংলা ভাষায় ড্রাইভিং থিওরি লেসন প্রদান করছি, সঙ্গে রয়েছে মানি-ব্যাক গ্যারান্টি। আই লেভেল ড্রাইভিং-এর সাথে কাজ করে আমরা বাংলা কমিউনিটির জন্য আরও সহজ ও নির্ভরযোগ্য সেবা দিতে পারবো।”

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানা গেছে, উভয় প্রতিষ্ঠান এই উদ্যোগকে আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে এবং নতুন কোর্স, প্রযুক্তি ও সেবা যুক্ত করে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।