বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পটুয়াখালী জেলা শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন দেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবগঠিত এই আংশিক কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি কে সভাপতি এবং মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আল আমিন সুজন, সহ-সভাপতি নূরুল ইসলাম লিটন গাজী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।