২২ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

পটুয়াখালী নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খাতুন

পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হিসেবে জনাব মোছাঃ জ্যোৎস্না খাতুন-কে বদলি করা হয়েছে। এর আগে তিনি গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গত ১২ নভেম্বর (২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত এই কর্মকর্তাকে জনস্বার্থে বদলি করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জ জেলার দায়িত্ব বণ্টন নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শামীম আহমেদ খান-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।