পটুয়াখালী শহরের বাঁধঘাট এলাকায় আসন্ন 'বন্ধুজন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড'-এর ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে। নির্বাচনে বর্তমান সভাপতি ও পুনরায় সভাপতি পদপ্রার্থী মোঃ আতিকুর রহমান রিপন সমিতির সকল সম্মানিত সদস্যদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শতাধিক সদস্য ও সমর্থকদের সাথে নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সদস্যদের দোকানে দোকানে গিয়ে কুশল বিনিময় করেন এবং সকলের নিকট দোয়া ও রায় কামনা করেন।
পথসভা ও গণসংযোগকালে মোঃ আতিকুর রহমান রিপন বলেন, "বর্তমান সভাপতি হিসেবে বিগত মেয়াদে সদস্যদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে পাথেয় করে সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করেছি। ভবিষ্যতেও একই নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সমিতির অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চাই।"
তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, "আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হতে পারলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সমিতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করব। পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও অর্থনৈতিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব—ইনশাআল্লাহ।"
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জনে সমিতির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আসন্ন নির্বাচনে সকলের সার্বিক সহযোগিতা, আন্তরিক দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।