২৭ অক্টোবর, ২০২৬

যুক্তরাজ্যের লন্ডনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য  জাহান্দার আলী মিয়াকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য  জাহান্দার আলী মিয়াকে  নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল, সোমবার ২৬ অক্টোবর, মাদারীপুর জেলাবাসী ইউকের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাহান্দার আলী মিয়া মাদারীপুর-২, অর্থাৎ মাদারীপুর ও রাজৈর সংসদীয় আসনের সংসদ সদস্য। তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব এবং বাংলাদেশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য।

গোলাম সরোয়ারের সভাপতিত্বে এবং সাবেক জি এস স্মার্ট মাদারীপুর এসোসিয়েশন ইউকের সভাপতি মাহফুজ রনির পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য  জাহাদার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির শরিফ নুরুজ্জামান খান রাব্বির হোসাইন দিপু কাজী , লিপন মিয়া , আহাদ খান ( বিবিসি সেক্রেটারি ) , ব্যারিস্টার কামাল ,ব্যারিস্টার আওয়াল , শাহীন মাহমুদ , দিদার শিকদার , জাকির হাওলাদার , এমদাদ খাঁন ও, আলিম মিয়া, নুরু ফকির , রুনা জামান , সোহেল খান , জাকির হোসেন, কামরুল মৃধা , মোখলেছুর রহমান ,, 

অনুষ্ঠানে বক্তারা সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে  অভিনন্দন জানিয়ে মাদারীপুর ও রাজৈর এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা প্রবাসী মাদারীপুরবাসীর বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের বিষয় তুলে ধরেন।

সংবর্ধনার জবাবে জাহান্দার আলী মিয়া আয়োজক ও উপস্থিত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। নিজ নির্বাচনী এলাকার মানুষের কল্যাণ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।